সহেলি মিত্র, কলকাতা: লাগামছাড়া স্কুল ফি (Private School Fee) নিয়ে এবার কড়া অবস্থান গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বেসরকারি স্কুলগুলির ফি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যে কারণে বহু মা বাবা বেশ চিন্তাতেই রয়েছেন। যে পরিবারের স্বল্প আয় তাঁদের পক্ষে ইচ্ছা থাকলেও সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করানো বেশ দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। এই না পরিস্থিতি এবার করা মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলের অধ্যক্ষদের জানিয়েছেন যে, একটি শিক্ষাবর্ষে বার্ষিক ফি বৃদ্ধি ৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়।
স্কুলের ফি বৃদ্ধি নিয়ে কড়া অবস্থান রাজ্যের
শুক্রবার প্রায় ৫০টি স্কুলের (West Bengal Private Schools) অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার স্কুলগুলোর ফি কাঠামো খতিয়ে দেখবে এবং নির্ধারিত সর্বোচ্চ ফি-এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম প্রয়োজন আছে কি না, সে বিষয়ে ক্ষেত্রবিশেষে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, এই বছর ৫% সীমার অতিরিক্ত যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে, তা অবশ্যই ফেরত দিতে হবে অথবা পরবর্তী শিক্ষাবর্ষের ফির সাথে সমন্বয় করতে হবে।
স্কুলগুলো বার্ষিক ৯ শতাংশ বৃদ্ধির অনুমতি চেয়েছিল
মুখ্যমন্ত্রী জানান, “বেসরকারি স্কুলগুলি প্রথমে ৯ শতাংশের কথা বলেছিল। কিন্তু পরে, তারা ৫ শতাংশের অতিরিক্ত যে কোনো পরিমাণ সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা এই শিক্ষাবর্ষের জন্য এই প্রতিশ্রুতি দিয়েছে। ” তবে বেশ কয়েকটি বেসরকারি স্কুল, বেসরকারি উদ্যোগে সরকারের হস্তক্ষেপের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়ে একজন স্কুল প্রশাসক বলেন,” এই মূল্যবৃদ্ধির নিষেধাজ্ঞা অনেক বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।”
আরও পড়ুন: রাজ্যের মাদ্রাসায় আর জুম্মাবারে ছুটি নয়, কড়া নির্দেশিকা সরকারের
মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে এহেন অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। শুভেন্দু বলেন, “কিছু স্কুল ৯%, ১২% এমনকি ১৫% পর্যন্ত ফি বাড়িয়েছে। এই অভিযোগ সব স্কুলের বিরুদ্ধে নয়… আমরা তাদের বলেছি যে সাতটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের আইন রয়েছে। এখানেও আইন আনতে আমাদের বাধ্য করবেন না।” শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুক্তি দেখিয়েছে যে, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, অবকাঠামো এবং সুযোগ-সুবিধার ভিন্নতার কারণে ফি বৃদ্ধি একরূপ হতে পারে না।
নতুন পোর্টাল চালু হবে
মুখ্যমন্ত্রী বলেছেন, “১ ডিসেম্বর থেকে শিক্ষা বিভাগ দুটি পোর্টাল চালু করবে, একটি বেসরকারি স্কুলগুলোর সমস্যা তুলে ধরার জন্য এবং অন্যটি অভিভাবকদের অতিরিক্ত আর্থিক বোঝা সম্পর্কে অভিযোগ জানানোর জন্য। অভিযোগকারী অভিভাবকদের পরিচয় গোপন রাখা হবে। বিষয়টি খতিয়ে দেখতে সরকার একটি কমিটিও গঠন করবে। কমিটিটি ২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেবে, যার পর মুখ্য সচিবের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠানো হবে। শুভেন্দু বলেছেন, প্রয়োজনে সরকার আইন আনার বিষয়টিও বিবেচনা করবে।”


