বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। শনিবার পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের একটি স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 6 জন পড়ুয়ার। এখানেই শেষ নয়, ওই এক বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন স্কুলের অন্তত 97 জন শিক্ষার্থী। স্থানীয় সূত্রে খবর, কুনার প্রদেশের আন্দার সের এলাকায় ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি বাড়িতে শনিবার সকাল 10টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। প্রশাসনের আশঙ্কা, বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
বিস্তারিত আসছে, রিফ্রেশ করতে থাকুন…


