সৌভিক মুখার্জী, কলকাতা: ২৬-র বিধানসভা নির্বাচনের পর দুই ভাগে ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস। সবটাই হয় সই জালিয়াতিকে কেন্দ্র করে। তবে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের এক থানার অন্দরমহলের একটি ভিডিও প্রকাশ করেছেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই ভিডিওকে এবার এআই দাবি করে তাঁর বিরুদ্ধে এফআইআর-র পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা তৃণমূলের নেতার বিরুদ্ধে এবার নতুন মামলার পথে হাঁটছে রাজ্য সরকার।
অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর
তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক উভয় ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। তবে কার দখলে থাকবে প্রতীক এবং নাম, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আইনি ও রাজনৈতিক লড়াই। এরই মধ্যে একটি থানার সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন অভিষেক, এবং ঋতব্রত শিবিরকে নিশানা করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্যের থানার ভেতরেই পুলিশকে ব্যবহার করে ভুয়ো হলফনামা তৈরি করা হয়েছে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই সিসিটিভি ফুটেজ এদিন প্রকাশ্যে আনেন তৃণমূল সাংসদ।
অভিষেকের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার এবং থানার ইন্সপেক্টরদের দিয়ে বেআইনি কাজ করানো হয়েছে। এমনকি পুলিশের একাংশ কর্মীরা নিজেরা চিঠি দিয়ে জানিয়েছেন যে তাঁদের চোখের সামনেই থানার ভেতরে এই জালিয়াতির কাণ্ড ঘটানো হয়েছে। ভিডিও প্রকাশ্যে এনে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ। এমনকি তিনি বলেছেন, থানার ভেতরে বসে ভুয়ো হলফনামা তৈরিতে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা পেলে মিলবে ভরসা স্কিমের ২০০০ টাকা? জানুন লেটেস্ট আপডেট
তবে অভিষেকের ছড়ানো এই ভিডিওকে এআই দাবি করে এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করার পথে রাজ্য সরকার। এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিত সরকার জানিয়েছেন, অভিষেক শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নয়, চাইলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূল সাংসদদের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


