পাক অধিকৃত কাশ্মীর দখলের পথে ভারত!

Published:

POK India Bill

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে তৈরি হয়েছে বড় জল্পনা। কারণ, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল 2026 এ পাকিস্তানের দখলে থাকা জম্মু ও কাশ্মীরের অংশ নিয়ে বিশেষ বিধান রয়েছে। কেন্দ্রের বিলটি সরাসরি কোনও সামরিক অভিযান বা POK দখলের সময়সীমা ঘোষণা না করলেও ভবিষ্যতে এই এলাকা দখলমুক্ত হলে কীভাবে বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণ করা হবে তার আইনি কাঠামো তৈরি হয়ে গিয়েছে। ঠিক সে কারণেই জল্পনা বেড়েছে, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই দখল করতে পারে ভারত!

POK জুড়বে ভারতের মানচিত্রেই?

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান খুব পরিষ্কার। নয়া দিল্লি বারবার জানিয়ে এসেছে, কাশ্মীরের ওই এলাকা ভারতের অবিচ্ছেদ্য অংশ, একেবারে জোর করে, অবৈধভাবে সেটি দখল করে রেখেছে পাকিস্তান। এর আগে এ নিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও একাধিক মন্তব্য করেছেন। তিনি একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, POK আবারও ভারতের সঙ্গে জুড়বে। এমনিতেও পাক অধিকৃত কাশ্মীরের জনগণ যেভাবে ইসলামাবাদের বিরুদ্ধে বারবার পথে নেমেছে তাতে এমনিতেই অশান্ত রয়েছে ওই অঞ্চল।

শুধু তাই নয়, POK এর বাসিন্দারা বারবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে ভারতের সাথে জুড়তে চেয়ে নানান আবেদন জানিয়ে এসেছেন। এমনিতেও বিলের 3(4) ধারায় একেবারে পরিষ্কার করে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের যে এলাকা বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে, সেটি ভবিষ্যতে আর ওই দখলের অধীনে না থাকলে সেখানে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনই ডিলিমিটেশন কমিশনের ভূমিকা পালন করবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কেন্দ্রীয় সরকারের তরফে প্রস্তাবিত নতুন বিলেও এই শর্তের উল্লেখ রয়েছে। সহজ ভাষায় বলতে, ভারতের আইনি পরিকাঠামোয় আগে থেকেই জম্মু ও কাশ্মীরের ওই অংশকে জম্মু ও কাশ্মীর বিধানসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে! তবে বিলে Pok শব্দের ব্যবহার হয়নি, ব্যবহার করা হয়েছে পাকিস্তানের দখলে থাকা জম্মু-কাশ্মীরের এলাকা। এমনকি এও জানানো হয়েছে বিধানটি শর্তসাপেক্ষ অর্থাৎ এলাকাটি দখল মুক্ত না হওয়া পর্যন্ত নিয়ম কার্যকর হবে না। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন।

আরও পড়ুন: শুধু বাংলাদেশ নয়, হাসিনাকে নিয়ে যে কারণে বিপাকে পড়েছে ভারতও

কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত বিলের খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, এটা কি তাহলে শুধুই ভারতের দীর্ঘদিনের সাংবিধানিক ও রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতা, নাকি ভবিষ্যতের জন্য প্রশাসনিক প্রস্তুতির অংশ? বিলটিতে পাকিস্তানের সাথে সরাসরি সংঘাতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর দখল করা কিংবা 2029 সালের আগেই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কোনও উল্লেখ নেই ঠিকই, তবে POK দখলমুক্ত হয়ে গেলে সেখানকার নির্বাচনী ব্যবস্থা কেমন হবে? কীভাবে নির্বাচন সম্পন্ন হবে যাবতীয় আইনি প্রস্তুতি এখন থেকেই রাখা হচ্ছে সে কথা বলাই যায়। ফলে বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, বিল আনার সাথে সাথে নিজেদের অবিচ্ছেদ্য অংশ খুব শীঘ্রই দখলে নিতে পারে ভারত!

google button