ডার্বির আগে মোহনবাগান ভক্তদের জন্য খারাপ খবর, সুবিধা হয়ে গেল ইস্টবেঙ্গলের

Published:

Bad News Mohun Bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (Mohun Bagan) মহাযুদ্ধ। সেই জমকালো ডার্বির আগেই খারাপ খবর পেলেন বাগান ভক্তরা। আসল ম্যাচের দিনেই অন্যতম সেরা তারকা মিগুয়েলকে পাচ্ছে না সবুজ মেরুণ। জানা যাচ্ছে, পারিবারিক কিছু কারণে দ্রুত নিজের দেশ ব্রাজিলে ফিরে গিয়েছেন তিনি। যার কারণে আগামীকালের ডার্বিতে মিগুয়েলকে নিয়ে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট দলের। তাতে একদিক থেকে সুবিধাই হল ইস্টবেঙ্গলের।

সুযোগের সদ্ব্যবহার করবে ইস্টবেঙ্গল!

অতীতের ইতিহাসকে সাক্ষী হিসেবে রেখে বাকি অন্যান্য একাধিক ফুটবলারের মতোই ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানের সই করেছিলেন মিগুয়েল। তবে ময়দান প্রধান সবুজ মেরুণে পা রাখার পর থেকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মিগুয়েল। আজ পর্যন্ত বাগানের হয়ে টানা 90 মিনিট খেলতে দেখা যায়নি এই ব্রাজিলিয়ান স্টারকে। কিছুক্ষণ খেলেই উঠে যেতে হয়েছিল তাঁকে।

মোহনবাগানের জার্সিতে গোল করলেও কোনও না কোনও দিক থেকে ব্যর্থতার খোলসে আটকে যাচ্ছেন এই অ্যাটাকিং মিডিও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি টোলগে ওজবের মতো ফুটবলারদের পথ ধরে হারিয়ে যাবেন মিগুয়েল? সবচেয়ে বড় কথা, ISL এর মতো মঞ্চে দল মোহনবাগানকে সেভাবে সঙ্গই দিতে পারছেন না তিনি। তার ওপর এবার কাঁধে চাপল পারিবারিক সমস্যা! ফলে, ডার্বিতে মিগুয়েল না থাকায় এক দিক থেকে সুবিধা হল ইস্টবেঙ্গলের। এখন দেখার সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে কিনা তারা!

আরও পড়ুন: ‘আমি এই কাজের জন্য প্রস্তুত নই’ MI-র অধিনায়ক হতে না হতেই বলে দিলেন রোহিত শর্মা

বলাই বাহুল্য, মোহনবাগানে সই করার পর থেকে ফিটনেসজনিত সমস্যা সবচেয়ে বেশি ভোগাচ্ছে মিগুয়েলকে। যার কারণে শেষ চার ম্যাচে মোহনবাগানের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তবে সম্প্রতি কঠিন অনুশীলন শুরু করেছিলেন এই খেলোয়াড়। সব ঠিক থাকলে আগামীকাল ডার্বিতেই মাঠে নেমে চমক দেখাতে পারতেন ব্রাজিলিয়ান ফুটবলার। তবে পারিবারিক কারণে সেটাও হচ্ছে না। শনিবার যেহেতু তিনি ব্রাজিলে উড়ে গিয়েছেন ফলে একদিকে তাঁকে ছাড়া যেমন ডার্বির পরিকল্পনা করতে হচ্ছে, অন্যদিকে ফুটবলারের পরিবারের জন্যেও প্রার্থনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট।

google button