প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনে আমরা কম বেশি সকলেই ভাত ছাড়াও লুচি পরোটা খেয়ে থাকি। কেউ ময়দা দিয়ে বানায় কেউ আবার আটা (Wheat Flour) দিয়েও পরোটা ও লুচি বানিয়ে থাকে। কারণ অনেকে মনে করেন স্বাস্থ্য ভাল (Lifestyle Tips) রাখতে ময়দা (Refined Flour) না খাওয়াই ভালো। শোনা যায়, অতিরিক্ত ময়দা খেলে নাকি ওজন বৃদ্ধি এমনকি ক্যানসারেরও কারণ হতে পারে। কিন্তু আসল তথ্য কী তা অনেকেই জানেন না। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক ময়দা নাকি আটা কোন উপকরণ স্বাস্থ্যের জন্য পারফেক্ট।
আটার কামাল
সম্পূর্ণ গম পিষেই তৈরি করা হয় আটা, আর এর মধ্যে ভরপুর পুষ্টি থাকে। চিকিৎসার ভাষায় এই আটার মধ্যে থাকে গমের তুষ, অঙ্কুর অর্থাৎ সম্পূর্ণ ফাইবারে ভরপুর, তাই এটি শরীরের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। এছাড়াও শরীরে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে। সবচেয়ে ভালো গুণ হল, আটার রুটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে সমস্যা হল রুটি বেশি খেলে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যেতে পারে।
ময়দা
গরম ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে? সেক্ষেত্রে হালকা ও নরম খাবার তৈরি করতে দরকার ময়দার। সহজে হজম হলেও, ফাইবার না থাকায় রক্তে শর্করা দ্রুত বাড়ে, থাকে ডায়াবেটিসের ঝুঁকি। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ায়। রক্তে শর্করা দ্রুত বাড়ায়, ফলে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি। এমনকি পরিমাণে বেশি খেলেও কোলেস্টেরল সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন তাহলে ময়দা ও আটার মধ্যে কোনটি ভালো।
আরও পড়ুন: মাউথওয়াশ কি প্রতিদিন ব্যবহার করছেন? জানুন এর ক্ষতিকর প্রভাব
কোনটি বেশি ভালো?
চিকিৎসকদের মতে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এটা, কারণ আটা শরীরে ফাইবার প্রদান করে। শরীরের ওজন নিয়ন্ত্রণ করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। অন্যদিকে ময়দা ভালো খেতে লাগলেও খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কারণ ময়দা তৈরি হয় গম থেকে, কিন্তু প্রক্রিয়াজাত করার সময় এর ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান ফিল্টার হয়ে যায়। শুধু স্টার্চ রয়ে যায়, তাই গমের আটা খাওয়া খুবই উপকারী।










