মাউথওয়াশ কি প্রতিদিন ব্যবহার করছেন? জানুন এর ক্ষতিকর প্রভাব

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: কম বেশি সকলেরই দাঁতের সমস্যা থাকে, এমনিতেও দাঁত ভাল রাখতে (Health Tips) সারা দিনে অন্তত দু’বার ব্রাশ করতেই হয়। কিন্তু তবুও মুখের দুর্গন্ধ (Bad Breath) অনেকেরই যায় না। আবার লিভারের সমস্যা বা ফুসফুসের সমস্যায় মুখে দুর্গন্ধ নিয়েও ভুগতে হয় অনেককে। সেক্ষেত্রে যাতে জনসমক্ষে কোনো অসুবিধা না হয় তার জন্য অনেকেই মাউথ ফ্রেশনার ব্যবহার করে থাকে। অনেকে আবার নিয়মিত মাউথওয়াশ (Mouthwash) দিয়ে কুলচুচি করেন। কিন্তু প্রশ্ন উঠছে এগুলি কি আদতে ব্যবহার করা ঠিক?

মাউথ ওয়াশ ব্যবহার করা কি ঠিক?

চিকিৎসকদের মতে মাউথওয়াশ মুখের দুর্গন্ধ সাময়িক ভাবে দূর করতে পারে বটে কিন্তু এটি কোনও দীর্ঘস্থায়ী সমাধান নয়। উল্টে ঘন ঘন এর ব্যবহারের ফলে বড় বিপদ আসতে পারে। আসলে আমাদের মুখের ভিতরে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যারা খাবারের নাইট্রেটকে নাইট্রাইটে রূপান্তরিত করে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে। কিন্তু মিন্ট দেওয়া কিছু মাউথওয়াশ প্রতি দিন ব্যবহার করলে মুখে স্ট্রেপটোকক্কাসের মতো ব্যাক্টেরিয়া জন্মায়। যা দাঁত ও মাড়ির ক্ষয় করার পাশাপাশি খাবারের সঙ্গে গিয়ে খাদ্যনালিতে গিয়ে টিউমার তৈরি করতে পারে। এবং শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা কমিয়ে দিতে পারে।

দুর্গন্ধ দূর করুন ঘরোয়া টোটকাতেই

বিশেষজ্ঞদের কথায় নিজেদের শরীরের যত্ন নিতে তাই কিছু নির্দিষ্ট কারণে মাউথ ওয়াশের ব্যবহার করা ভালো। যেমন মাড়ির রোগ, দাঁতের চিকিৎসার পরে বা দাঁতে অতিরিক্ত প্লাক জমলে। এছাড়া আর কোন কারণে ব্যবহার না করাই ভালো। কিন্তু যদি মুখের দুর্গন্ধ বাড়ে তাহলে অবশ্যই ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। মাউথওয়াশের বদলে টি ট্রি অয়েল, পিপারমেন্ট অয়েল বা লেমন অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল ব্যবহারের ফলে মুখের দুর্গন্ধ যেমন কমবে তেমনি দাঁত ও মারি সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: ঘরোয়া উপকরণেই কালচে ভাব দূর করুন ঠোঁটের, রইল টিপস

এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করার জন্য সবার প্রথমে ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্য বর্জন করাই উচিত। অয়েল পুলিং করা ছাড়াও লবঙ্গ প্রাকৃতিক মাউথওয়াশের কাজ করে। মুখে লবঙ্গ রাখতে পারেন কিছু ক্ষণ। আর তা না হলে লবঙ্গ জলে ভিজিয়ে সেই জল দিয়ে কুলকুচি করুন। এতে দুর্গন্ধ চলে যায়। কিন্তু এই টোটকা ব্যবহারের পরেও যদি মুখে দুর্গন্ধ না যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।