ঘরোয়া উপকরণেই কালচে ভাব দূর করুন ঠোঁটের, রইল টিপস

Published:

Beauty Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: ট্রেন্ডের সঙ্গে সাজের তাল মেলাতে গিয়ে ঠোঁটের ব্যাপক ক্ষতি হচ্ছে। তার উপর অতিরিক্ত রোদ, ধূমপান, জলাভাব বা ভুল প্রোডাক্ট ব্যবহারের কারণে অনেকেরই ঠোঁট (Lip) কালচে হয়ে যাচ্ছে। এই কালচে ভাব কমানোর জন্য অনেকেই ঠোঁটে নামী ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার (Dark Lip Treatment) করে কিন্তু তাতে কোনো ফল হয় না। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন বেশ কিছু ঘরোয়া প্রাকৃতিক উপাদান (Beauty Tips) নিয়ে হাজির হয়েছে, যা ঠোঁটকে একদিকে যেমন নরম রাখবে ঠিক তেমনি আবার কালচে ভাব কমিয়ে দেবে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

চিনি

ঠোঁটের কালচে ভাব দূর করতে চিনির গুরুত্ব অপরিসীম। আসলে এই চিনি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে থাকে। এর জন্য একটি বাটিতে ২ চামচ চিনি ও ৩ চামচ মাখন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ঠোঁটে ভালো করে ঘষে নিতে হবে। এক্ষেত্রে আপনারা মাখনের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। আসলে চিনির এই স্ক্রাব ঠোঁটের মরা চামড়া দূর করে এবং ঠোঁটের উজ্জ্বলতা বজায় রাখে। সপ্তাহে বার দুয়েক এই মিশ্রণ ঠোঁটে লাগাতে হবে।

বরফ

বরফ ঠোঁটের কালো দাগ দূর করতে বেশ কাজে দেয়। শুধু ঠোঁট নয় ত্বকের উপর যে কোনও কালো দাগের উপর বরফ ঘষলে সেই দাগ হালকা হয়ে যায়। তাই প্রতিদিন একবার করে ঠোঁটে বরফ ঘষে নিতে হবে। কারণ এটি ঠোঁটের আদ্রতা বজায় রাখে, আর এতেই ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং মোলায়েম হবে।

আরও পড়ুন: রাখিতে ভাই বোনেদের উপহার নিয়ে ভাবছেন? রইল ৪ সেরা গিফট আইডিয়া

লেবুর রস

ঠোঁটের স্ক্রাবার হিসেবে লেবুর রসের বেশ গুরুত্ব রয়েছে। প্রতিদিন যদি ঘুমোতে যাওয়ার আগে লেবুর রস ঠোঁটে ভাল করে ম্যাসাজ করেন তাহলে কালচে ভাব দূর হবে খুব সহজেই। এছাড়াও আপনারা দুধের সর ব্যবহার করতে পারেন। এর জন্য দুধের সরে সামান্য মধু মিশিয়ে ঠোঁটে লাগান দেখবেন ঠোঁট একদিকে যেমন নরম হবে ঠিক তেমনই আবার উজ্জ্বল হবে।

কফি পাউডার

ঠোঁটের কালচে ভাব দূর করতে কফিরও গুরুত্ব রয়েছে বেশ। কারণ কফি খুব সূক্ষ্ম ভাবে মৃত চামড়া তুলে দেয় এবং ঠোঁটকে নরম করে। এর জন্য কফির মধ্যে সামান্য মধু মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়ে ঠোঁটের উপর হালকা ম্যাসাজ করে নিলেই রক্তসঞ্চালন বাড়বে এবং ঠোঁট আরও উজ্জ্বল হবে। এককথায় এই কফি পাউডার আসলে এক ধরনের প্রাকৃতিক এক্সফোলিয়েটর।

আরও Home Remedies Lip