রাখিতে ভাই বোনেদের উপহার নিয়ে ভাবছেন? রইল ৪ সেরা গিফট আইডিয়া

Published:

Raksha Bandhan

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই আসছে রাখি বন্ধন (Raksha Bandhan)। ভাই, দাদাদের হাতে রাখি বেঁধে বোনেরা তার মঙ্গল কামনা করে, তাই এই পার্বণকে ভাই-বোনের প্রীতির উৎসব বলে থাকে অনেকে। যেহেতু বোনেরা রাখি পরায় তাই স্বাভাবিকভাবে ভাই বা দাদাদের গিফট তো দিতেই হবে, কিন্তু অনেকে বুঝতেই পারে না কী উপহার (Rakhi Gifts) দেওয়া যায়। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কিছু উপহারের আইডিয়া।

রাখি বন্ধনের দিন বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করার জন্য রাখিতে তিনটি গিঁট বেঁধে দেয়, অন্য দিকে ভাই দাদারা সারা জীবন বোনকে সুখে ও নিরাপদে রাখার প্রতিশ্রুতি দেন। তবে শুধু আশীর্বাদ দিলেই হয় না, তার সঙ্গে বোনেদের দিতে হয় উপহার। আজকাল কাজের সূত্রে অনেকেই অন্য শহরে থাকেন বলে ভাই বোনেদের মধ্যে অনলাইনেই চলে রাখি এবং গিফট দেওয়া নেওয়ার পালা। তাই সেক্ষেত্রে আরও সহজ হতে উঠেছে উপহার নির্বাচন করা। চলুন দেখে নেওয়া যাক ভাই বোনদের জন্য কিছু মিষ্টি উপহারের তালিকা।

জামাকাপড়

সামনেই দুর্গা, কালীপুজো আসছে, তাই সেই কথা মাথায় রেখে বোনের জন্য কিনে নিতে পারেন জিন্স বা টি-শার্ট, ড্রেস, কুর্তি, টপ। উল্টোদিকে ভাইদের জন্য কিনতে পারেন পছন্দের শার্ট, প্যান্ট, জিন্স ইত্যাদি।

মোবাইল ফোন বা ক্যামেরা

রাখি বন্ধনে উপহার দেওয়া যেতে পারে পছন্দের যেকোনো স্মার্ট ফোন। তবে বর্তমানে বেশ ট্রেন্ডিং আইফোন। বাজেট যদি অনেক থাকে, তাহলে আইফোন ১৭ প্রো। এছাড়াও Samsung, Motorola, Realme -র ফোনও চলে। অন্যদিকে ছবি তুলতে ভালোবাসেন এমন ভাই-বোনদের জন্য ‘ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি ১২’ কিনতেই পারেন। সব থেকে আকর্ষণীয় বিষয় হল ছবি তোলার সঙ্গে সঙ্গেই প্রিন্ট পাওয়া যায়।

আরও পড়ুন: PCOS নিয়ে আপনিও চিন্তিত? নিয়ন্ত্রণে আনতে কোন কোন খাবার উপকারী জেনে নিন

স্মার্ট ওয়াচ

স্মার্ট ওয়াচও আজকাল বেশ ট্রেন্ডে চলছে। তাই গ্যাজেটপ্রেমী ভাই বোনেদের জন্য এটিও সেরা উপহার হতে পারে। এর জন্য ভাল কোনও ইয়ারফোন, গুগল ওয়াচ দিতে পারেন। এছাড়াও ফিটনেস ট্র্যাকারও হতে পারে সেরা গিফট। আর তার সঙ্গে চেনা মিষ্টি আর চকলেটের বাক্স দিতে পারেন।

বিউটি প্রোডাক্ট

বোনেদের জন্য আরও একটি চমৎকার উপহার হল বিউটি প্রোডাক্ট। অনলাইনেই এখন স্কিনকেয়ার হ্যাম্পার পাওয়া যায়, তার মধ্যে ফেস ক্লিনজার, হাইড্রেটিং ময়েশ্চারাইজার, বডি লোশন, বডি স্ক্রাব, শাওয়ার জেল, ভিটামিন সি সিরাম, শিট মাস্ক আর লিপ বামে ভরা একটি কিট থাকে সেটিও নিজের বোনকে উপহার করতে পারেন।