আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরকারি ব্যাঙ্কে কাজ করার স্বপ্ন দেখছেন যাঁরা, তাঁদের জন্য নতুন নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক, অর্থাৎ ইন্ডিয়া একজিম ব্যাঙ্ক (Export-Import Bank of India)। ম্যানেজমেন্ট ট্রেনি এবং ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত এবং কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
পদের নাম (Exim Bank Recruitment 2026)
এই নিয়োগের মাধ্যমে মূলত দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলির দায়িত্ব এবং যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হবে।
- ম্যানেজমেন্ট ট্রেনি
- ম্যানেজার (গ্রেড/স্কেল এমএম-২)
মোট শূন্যপদ
সব মিলিয়ে ১২০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কোন পদে কতজনকে নিয়োগ করা হবে, তা দেখে নিন।
- ম্যানেজমেন্ট ট্রেনি: ৯০টি।
- ম্যানেজার: ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা রাখা হয়েছে। মূলত ম্যানেজমেন্ট, ফিনান্স, আইন, প্রযুক্তি, হিসাবরক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রত্যেকটি পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক।
- ম্যানেজমেন্ট ট্রেনি: সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী স্নাতক এবং ফিনান্স, ইন্টারন্যাশনাল বিজনেস বা ফরেন ট্রেডে এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম অথবা এমএমএস ডিগ্রি থাকতে হবে। সাধারণত স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আইন, কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ, সাংবাদিকতা ও গণজ্ঞাপন-সহ নির্দিষ্ট বিভাগের জন্য আলাদা যোগ্যতা রয়েছে।
- ম্যানেজার: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের যোগ্যতা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- কমপ্লায়েন্স বিভাগের ক্ষেত্রে আইসিএসআই-এর অ্যাসোসিয়েট সদস্যপদ প্রয়োজন।
- কর্পোরেট কমিউনিকেশন বিভাগের ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য সাংবাদিকতা, গণজ্ঞাপন, বিজ্ঞাপন, মার্কেটিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা গ্রহণযোগ্য।
বিশেষ দ্রষ্টব্য: দূরশিক্ষণ, অনলাইন বা পার্টটাইম পদ্ধতিতে করা স্নাতকোত্তর ডিগ্রি এই নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা
আবেদন করার আগে প্রার্থীদের বয়সের শর্ত অবশ্যই দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১ নভেম্বর ২০২৬ তারিখের নিরিখে বয়স গণনা করা হবে।
- ম্যানেজমেন্ট ট্রেনি: ২১ থেকে ২৮ বছর।
- ম্যানেজার: ২৪ থেকে ৩০ বছর।
- তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সে ৫ বছরের ছাড়।
- ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড়।
- বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে শ্রেণি অনুযায়ী ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ছাড় রয়েছে।
বেতন
এই নিয়োগের অন্যতম আকর্ষণীয় বিষয় হল বেতন। বিশেষ করে ম্যানেজমেন্ট ট্রেনি পদে প্রশিক্ষণ চলাকালীনও মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর বেতনের পরিমাণ আরও বাড়বে।
- ম্যানেজমেন্ট ট্রেনি: প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৬৫,০০০ টাকা।
- এক বছরের প্রশিক্ষণ শেষে ডেপুটি ম্যানেজার হিসেবে নিয়োগ করা হবে। এই পদের প্রারম্ভিক বার্ষিক সিটিসি প্রায় ২৫ লক্ষ টাকা।
- ম্যানেজার: প্রারম্ভিক বার্ষিক সিটিসি প্রায় ৩০ লক্ষ টাকা।
- এ ছাড়াও ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্যতার শর্ত পূরণকারী প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে।
- লিখিত পরীক্ষা: ১০০ নম্বর।
- পরীক্ষার সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট।
- প্রথম অংশে বাধ্যতামূলক প্রশ্ন অথবা কেস স্টাডি থাকবে, যার নম্বর ৪০।
- দ্বিতীয় অংশে ৮টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে, যার নম্বর ৬০।
- এরপর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে।
- চূড়ান্ত মেধাতালিকায় লিখিত পরীক্ষার ৭০ শতাংশ এবং ইন্টারভিউয়ের ৩০ শতাংশ গুরুত্ব থাকবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি। কীভাবে আবেদন করবেন, ধাপে ধাপে দেখে নিন।
- প্রথমে ইন্ডিয়া একজিম ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
- সেখান থেকে ক্যারিয়ার বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুলতে হবে।
- অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।
- নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- এরপর আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য তথ্য পূরণ করতে হবে।
- নির্দিষ্ট নিয়ম মেনে ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ঘোষণা আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
- আবেদন সম্পূর্ণ হলে ফর্ম এবং ফি জমার রসিদের কপি সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি:
- সাধারণ ও ওবিসি প্রার্থী: ৬০০ টাকা।
- তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম, ইডব্লিউএস এবং মহিলা প্রার্থী: ১০০ টাকা।
আরও পড়ুন: ভারত-নেপাল ট্রেনে সফর করতে পারবেন না এরা, বিধিনিষেধ রেলের
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন সংক্রান্ত সময়সীমা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নির্ধারিত তারিখগুলি জেনে রাখা প্রয়োজন।
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬।
- অনলাইনে আবেদন শুরু: ২৭ নভেম্বর ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৬।
- লিখিত পরীক্ষা: ডিসেম্বর ২০২৬ (সম্ভাব্য)।
পরীক্ষার নির্দিষ্ট দিন পরে ব্যাঙ্কের ওয়েবসাইট এবং অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে।
Official Notification: Download Now


