চায়ের ছাঁকনিতে জীবনেও জমবে না নোংরা, মেনে চলুন এই ৪ উপায়

Published:

Kitchen Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: চা (Tea) নিত্যদিন সকলের বাড়িতে প্রায় হয়েই থাকে। আর তাতেই হাল খারাপ হয় ছাঁকনির। চায়ের পাতা জমতে জমতে তার গায়ে কালচে ছোপ পড়ে যায়। অন্যদিকে আবার দুধ চা খেলে, চায়ের পাতার সঙ্গে দুধ জমে থেকে আরও খারাপ অবস্থা হয়। কিন্তু ছাঁকনি (Tea Strainer) ভাল করে ঘষে মেজে ধুয়ে (Kitchen Tips) রাখলেও কিছুতেই দাগ যেন উঠতে চায় না। আর তাতেই লাগে বিরক্তি, তবে চিন্তা নেই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই সমস্যার সমাধান হবে।

সংক্রমণ বাড়তে পারে ছাঁকনির মাধ্যমে

চায়ের ছাঁকনি ভালোভাবে না মাজলে দিনের পর দিন ময়লা জমতে থাকবে। আর সেই ময়লা জমে থেকে তাতে ব্যাক্টেরিয়া জন্মাতে শুরু করবে, যা অদৃশ্য। আবার সেই ছাঁকনিতে ফের চা ছেঁকে গেলে সংক্রমণের আশঙ্কা থেকে যাবে। বাড়বে রোগের প্রকোপ, তাই সেই অশান্তি থেকে মুক্তি পেতে রান্নার অন্যান্য বাসনপত্রের মতো ছাঁকনিকেও ততটা গুরুত্ব দিতে হবে। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কীভাবে চায়ের ছাঁকনি পরিষ্কার করবেন।

বেকিং সোডা ও ভিনিগার

নোংরা ছাঁকনি পরিষ্কার করার জন্য বেকিং সোডা ও ভিনিগার অত্যন্ত কার্যকরী। প্রথমে ফুটন্ত জলে একটু ভিনিগার, বেকিং সোডা ও বাসন পরিষ্কার করার লিকুইড ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর নোংরা ছাঁকনি ওটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ৩০ মিনিট পর দেখবেন ছাঁকনি থেকে ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে।

সাবান

নোংরা ছাঁকনি পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন সাবান। এর জন্য ছাঁকনিতে সাবান লাগিয়ে সারারাত রেখে দিন, তারপর সকালে ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন৷ যদি সময় কম থাকে অন্তত ৩০ মিনিট সাবান ছাঁকনিতে লাগিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন পুরো পরিষ্কার হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কালি জমছে গ্যাসের বার্নারে, এইভাবে পরিষ্কার করে ফেলুন ঝটপট

গ্যাসের তাপ

ছাঁকনি পরিষ্কার করতে রান্নার গ্যাসের সাহায্যও নিতে পারেন। এর জন্য গ্যাস জ্বালিয়ে বার্নারের উপর ছাকনি রেখে দিন। কিছুক্ষণ পর দেখবেন ফিল্টারে আটকে থাকা ময়লা পুড়ে ছাই হয়ে যাবে। এবার সেই গরম ছাঁকনিটিকে বাসন মাজার তরলে ডুবিয়ে রাখুন। এবং পুরনো টুথব্রাশ দিয়ে সামান্য ঘষে নিন। দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে।

ব্লিচ

চায়ের ছাঁকনি ব্লিচ দিয়েও খুব ভাল পরিষ্কার হয়। এর জন্য এক কাপ ঠান্ডা জলে এক চা চামচ ব্লিচ মিশিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিন। এ বার সেই মিশ্রণে চায়ের ছাঁকনি ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। তার পর একই ভাবে দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন পুরো পরিষ্কার হতে গিয়েছে।

আরও Kitchen Tea Strainer