সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে বসে রয়েছে অষ্টম বেতন কমিশনের জন্য। তবে তা কার্যকর হতে এখনও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেই অনুমান। অন্যদিকে আবার বর্তমানে ডিএ বৃদ্ধি (DA HIke) নিয়ে আলোচনা চলছে জোরকদমে। সাধারণত জুলাই বা আগস্ট মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করে। সেই সূত্র অনুযায়ী এবার অনুমান করা হচ্ছে, একধাক্কায় ৩% বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।
৩% ডিএ বাড়ানোর পথে কেন্দ্র
আসলে এবার শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক প্রায় ০.৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর ডিএ হিসাব করার ক্ষেত্রে এই সূচক অত্যন্ত জরুরী। এপ্রিল পর্যন্ত এআইসিপিআই তথ্য অনুযায়ী ডিএ কমপক্ষে ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের পরিসংখ্যান যেহেতু প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে পরিবর্তনের সুযোগ কম। এমনকি মার্চের তুলনাই এপ্রিলে এআইসিপিআই সূচক ০.৮ পয়েন্ট বেড়ে ১৪৯.৯০ তে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে ছিল ১৪৮.৫০ এবং জানুয়ারিতে ছিল ১৪৮.৬০। এমনকি ২০২৬ সালের মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়েছে ৪.৭২%।
এবার সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, জুলাই মাসে ডিএ গণনার ক্ষেত্রে এআইসিপিআই-র পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কারণ, হিসাব করলে দেখা যাচ্ছে ডিএ-র পরিমাণ বাড়তে পারে ৩.৭২ শতাংশ। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চয়তা কিছু দেওয়া হয়নি। আর কবে ডিএ বাড়ানো হবে সে বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৫
এদিকে চলতি বছর অর্থাৎ ২০২৬ এর জানুয়ারি মাসে ২% ডিএ বাড়িয়ে ৫৮ থেকে ৬০% করা হয়েছিল। তবে এবার যদি ৩% বাড়ে তাহলে তা ৬৩%-এ গিয়ে দাঁড়াবে, এবং সরকারি কর্মচারীদের বেতন যে এতে অনেকটাই বৃদ্ধি পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সবথেকে বড় ব্যাপার, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার করে ডিএ বাড়ায়। প্রথমে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে একধাপে বাড়ে এবং দ্বিতীয়ত জুলাই বা আগস্ট মাসে আরের ধাপে ডিএ বাড়ে। তবে অষ্টম বেতন কমিশনের আগে দ্বিতীয় দফার ডিএ বৃদ্ধি নিয়ে উৎকণ্ঠা বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের।










