সোনার সাথে পাল্লা দিয়ে ফের বাড়ল রুপোর দাম, আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর বাজারে (Gold Price) ফের অস্থির পরিস্থিতি। বিশ্ববাজারে সোনা এবং রুপোর দামে আকস্মিক পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ল দেশের বাজারে। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দাম কমার পর আজ মূল্যবান ধাতুর বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা। সোনার সঙ্গে আজ পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৯০০ টাকায় (+৭৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৩৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৪৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৪০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,০০০ টাকায় (+৮০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,২৯০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৪৪০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৩৪০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৪৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৪৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৬২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৫২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,১৮,৭৫০ টাকায় (+১১৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩০,০০০ টাকায়।

আরও পড়ুন: এক চার্জেই চোখ বন্ধ করে ছুটবে ৬০০ কিমি, আসছে বাজার কাঁপানো গাড়ি!

ফের বাড়ল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। তবে আজ দাম বেড়েছে ৭৫০ টাকা, এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪২ হাজার ২০০ টাকা। আজ দাম বেড়েছে ৮০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার টাকা। পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকায়। আজ দাম বেড়েছে ১১৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৭৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

আরও Gold Gold Price Silver