সহেলি মিত্র, কলকাতাঃ পেনশন প্রাপকদের জন্য রইল জরুরি খবর। বার্ধক্যকালীন পেনশন (Old Age Pension) গ্রহীতা প্রবীণদের জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে। এবার থেকে তিন মাসের ৩,০০০ টাকা পেনশন একসঙ্গে না দিয়ে ৪৫ দিনের ব্যবধানে দুটি কিস্তিতে ১,৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
পেনশন ব্যবস্থায় বড় বদল আনল প্রশাসন
প্রশাসনের এহেন সিদ্ধান্তের ফলে ৯২,৫৭৬ জন পেনশনভোগী উপকৃত হবেন। বিভাগীয় তথ্য অনুযায়ী, ডিবিটি-র মাধ্যমে এই টাকা পাঠানো হবে। ৮০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের ক্ষেত্রে ত্রৈমাসিক পেনশনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অংশ যথাক্রমে ১,৫০০ টাকা করে। লাভবান হবেন উত্তরপ্রদেশের মৈনপুরী (Mainpuri) জেলার পেনশন প্রাপকরা।
৮০ বছরের কম বয়সী পেনশনভোগীরা ত্রৈমাসিকে রাজ্য সরকারের কাছ থেকে ২,৪০০ টাকা এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৬০০ টাকা পান। জেলা সমাজকল্যাণ কর্মকর্তা অশোক কুমার পেনশন পেতে কোনও সমস্যা এড়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: ঢাকের আওয়াজ শোনেননি গ্রামবাসী, সরকারের অনুদানে প্রথমবার দুর্গাপুজো ভগবতীপুরে
নির্দিষ্ট আয়ের শর্ত মাথায় রাখতে হবে
বার্ধক্য পেনশনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে। গ্রামীণ এলাকায় বার্ষিক আয় ৪৬,০৮০ টাকা এবং শহুরে এলাকায় ৫৬,৪৬০ টাকার বেশি হওয়া চলবে না। আবেদনের জন্য আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক ও পারিবারিক রেজিস্টারের কপি SSPY পোর্টালে আপলোড করতে হবে। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাঁদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরবর্তী কিস্তির টাকা পেতে সমস্যা না হয়।










