Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
টাকা পয়সা

গাড়ি থেকে শুরু করে সোনার গহনা, প্যান কার্ড না থাকলে আর কেনা যাবে না এসব জিনিস!

Bikram Banerjee

Published: April 28, 2026

subscribe
Pan Card New Rules
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে প্যান কার্ড না থাকলে বিপদে পড়তে পারেন আপনি (Pan Card New Rules)! হ্যাঁ, আয়কর আইন 2025 এবং আয়কর বিধিমালা 2026 কার্যকর হওয়ার পর বৃহৎ আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে যাদের প্যান কার্ড ছিল না, তাঁরা মূলত ফর্ম 60 দাখিল করে কাজ চালিয়ে নিতে পারতেন। তবে এবার থেকে আর তা হচ্ছে না। এর পরিবর্তে ফর্ম 97 চালু করেছে সরকার। এমন কিছু গুরুত্বপূর্ণ লেনদেন রয়েছে যেখানে ফর্ম 97 থাকলেও হবে না অর্থাৎ এক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক।

কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক?

নতুন আয়কর বিধিমালা অনুযায়ী, 2 লাখ টাকার বেশি কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই প্যান কার্ড দেখাতে হবে। সেই তালিকায় রয়েছে সোনা, রুপো এমনকি হীরের গহনা থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু কোনও পণ্য। এ প্রসঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী, 2 লাখ টাকার বেশি গহনা কেনাকাটা করলে প্যান কার্ড দেখাতেই হবে।

রিপোর্ট অনুযায়ী, যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়ম মেনে ফর্ম 97 এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। বলা হচ্ছে, প্রতিবছর আগে প্রায় 12 কোটি ফর্ম 60 দাখিল করা যেত, যেখানে এখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 2 কোটিতে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, 5 লাখের বেশি মূল্যের গাড়ি কেনা, ক্রেডিট কার্ডের আবেদন, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা এবং 50 হাজার টাকার বেশি মিউচুয়াল ফান্ড বা বন্ড বিনিয়োগে প্যান কার্ড দেখাতেই হবে। এছাড়াও 10 লাখ টাকার বেশি নগদ উত্তোলন বা জমা দেওয়া, 1 লাখ টাকার বেশি সিকিউরিটিজ লেনদেন এবং তালিকাভুক্ত নয় এমন শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক।

অবশ্যই পড়ুন: লোমশ মুখশ্রীর কারণে কটাক্ষ, দ্বাদশের পরীক্ষাতেও ৯১%-র বেশি নম্বর পেয়ে জবাব প্রাচীর

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রা ক্রয়, ব্যাঙ্ক ড্রাফট বা প্রি অর্ডারের মাধ্যমে নগদ লেনদেনের মতো বিষয়গুলি ফর্ম 97 এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় আয়কর বিভাগ জানিয়েছে, দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবং জালিয়াতি বোধ করার উদ্দেশ্যেই আয়কর ব্যবস্থায় এই পরিবর্তন আনা হয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে, প্যান কার্ড ছাড়া আর কোনও বড় ধরনের আর্থিক লেনদেন করা যাবে না।

আরওGoldIncome tax DepartmentPermanent Account Number

আরও খবর

সপ্তম পে কমিশন ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে কার্যকর? কতটা বাড়বে ডিএ?
প্রথমবার স্টার্কের মুখোমুখি, খতরনাক বোলারকে সামনে পেয়ে যা করলেন বৈভব সূর্যবংশী
এখনও পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অস্ত্র-সহ গ্রেপ্তার ছেলে অর্ঘ্য!
এবারের ISL ইস্টবেঙ্গলের! স্বপ্নপূরণ নিয়ে আশাবাদী অস্কার থেকে মহম্মদ রশিদ
২০২১ এর ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অ্যাকশন, নতুন করে দায়ের ১৮১টি FIR
পুননির্বাচনের আগে হাইকোর্টে ফলতার ‘পুষ্পা’, রক্ষাকবচের দাবি জাহাঙ্গীর খানের
রেকর্ড পতন, ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ঠেকল ভারতীয় রুপি
আয়ুষ্মান থেকে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, প্রকাশ্যে ৭ দিনে বিজেপি সরকারের ‘অ্যাকশন রিপোর্ট’

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar)আজকের রাশিফল (Aajker Rashifal)সোনার দাম (Gold Rate)রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া