দেশজুড়ে বিরাট জালিয়াতি ফাঁস করল RBI, কত হাজার কোটি জানেন?

Published:

Reserve Bank of India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ব্যাঙ্কিং খাতে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে জালিয়াতি। এমনটাই বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাঙ্কটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এর আগের বছর যেখানে 32,803 কোটি টাকার জালিয়াতি হয়েছিল সেখানে 2025-26 আর্থিক বছরে ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ বেড়েছে 46 শতাংশ। রিপোর্ট বলছে, সদ্য শেষ হওয়া আর্থিক বছরে 48,021 কোটি টাকার জালিয়াতি হয়েছে। তবে স্বস্তির বিষয়, জালিয়াতির পরিমাণ বাড়লেও ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত ঘটনা, আগের তুলনায় কিছুটা কমেছে।

দিন দিন বেড়েই চলেছে জালিয়াতির পরিমাণ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, 2025-26 আর্থিক বছরে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ছিল 10,114টি। যেখানে তার আগের বছর ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছিল 23,722টি। এর অর্থ, বিগত দিনগুলিতে ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ বাড়লেও ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

সরকারি ব্যাঙ্কগুলিতেই জালিয়াতির পরিমাণ বেশি

রিজার্ভ ব্যাঙ্ক তাদের প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে জানিয়েছে, গত আর্থিক বছর অর্থাৎ 2025-26 এ সরকারি খাতের ব্যাঙ্কগুলিতে 35,709 কোটি টাকার জালিয়াতি হয়েছিল। যেখানে তার আগের বছর এই জালিয়াতির পরিমাণ ছিল 23,600 কোটি টাকার থেকে সামান্য বেশি। অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কেও জালিয়াতির পরিমাণ বেড়েছে অনেকটাই। তবে সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলির তুলনায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে জালিয়াতি পরিমাণ অনেকটাই কম। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে 2025-26 আর্থিক বছরে জালিয়াতির পরিমাণ বেড়ে হয়েছে 11,399 কোটি টাকা।

 

অবশ্যই পড়ুন: কর্পোরেটে মোটা অঙ্কের বেতন ছেড়ে অটো চালাচ্ছেন যুবতী, মাসিক আয় কত জানেন?

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের রিপোর্টে জানিয়েছে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে না দেওয়া অর্থাৎ জালিয়াতি সবচেয়ে বেশি হয়েছে ব্যাঙ্ক ঋণ বা অগ্রিম খাতে। এদিকে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও কার্ড ব্যবহার করে জালিয়াতির সংখ্যা অনেকটাই কমেছে। যদিও এই জালিয়াতি রুখতে সব রকম পদক্ষেপ নিয়েছে RBI। সাধারণত ব্যাঙ্ক থেকে অফলাইনে টাকা নেওয়ার ক্ষেত্রে জালিয়াতি আটকানোর জন্য পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ডিজিটাল জালিয়াতি বন্ধ করতে কিল সুইচ নামক একটি ফিচার চালু করেছে তারা। একই সাথে এই জালিয়াতির ঘটনায় রুজু হয়েছে তিনশোর বেশি মামলা।