শান্ত সবুজের মাঝে কুলকুল করে বইছে জলধারা, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার খাম্বেশ্বরী জলপ্রপাত

Published:

Khambeswari Waterfall

অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকে বিদায় জানানোর সময় এসে গেছে। তার আগেই ঘুরে দেখুন এমন এক জায়গা, যার সৌন্দর্য্য কয়েকগুণ বেড়ে যায় এই বর্ষার মরশুমেই। এখানে পৌঁছাতে খুব বেশি সময়ও লাগবে না। প্রতিবেশী রাজ্যেই রয়েছে এক চমৎকার জলপ্রপাত, যার স্নিগ্ধতা, ঝরঝর শব্দে বয়ে চলা জলধারা ও সবুজে ঘেরা শান্ত পরিবেশ –  পর্যটকদের মন জুড়িয়ে দেবেই। আজ কথা বলছি ওড়িশার খাম্বেশ্বরী জলপ্রপাতটিকে (Khambeswari Waterfall) নিয়ে। পাহাড় ও সবুজ অরণ্যের ঘেরাটোপের মধ্যে অবস্থিত এই মনোরম ঝর্নাটি এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আধার। কী কী দেখবেন, কীভাবে পৌঁছাবেন, আসুন জেনে নেওয়া যাক। 

রূপে মুগ্ধ করবে খাম্বেশ্বরী জলপ্রপাত

খাম্বেশ্বরী জলপ্রপাতটি ওড়িশার সুন্দরগড় জেলার বামরা-গঙ্গপুর বনভূমির অন্তর্গত কান্তমুণ্ডায় অবস্থিত। রাউরকেলা শহর থেকে এর দূরত্ব প্রায় ১০৯ কিলোমিটার এবং সম্বলপুর থেকে ১০২ কিলোমিটারের মধ্যেই অবস্থিত। এই লোকচক্ষুর আড়ালে থাকা জলপ্রপাতটিতে পৌঁছাতে হলে প্রায় ২ কিলোমিটার পাহাড়ি পথ ধরে ট্রেক করতে হবে। পাহাড়ের চূড়া থেকে জলধারা খাম্বেশ্বরী জলপ্রপাত হয়ে নীচে নেমে আসে। রোমাঞ্চপ্রিয় পর্যটক, নেচার ফটোগ্রাফার ও ট্রেকারদের জন্য আদর্শ হলেও, মনে রাখবেন এই জলপ্রপাতের কাছে পৌঁছানোর কোনো ভালো রাস্তা নেই, তাই এই স্থানে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

খাম্বেশ্বরী জলপ্রপাতটির উচ্চতা প্রায় ১৫০ ফুট। বর্ষাকাল ছাড়াও, শীতের সময় এই জলপ্রপাতের কাছে পিকনিক ও বনভোজনের জন্য অনেক পর্যটকই ভিড় জমান। খাম্বেশ্বরী জলপ্রপাত রাউরকেলা, সুন্দরগড়ের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন। এই ঝর্ণায় পৌঁছানোর পথে পাহাড় ও ছোট ছোট ঝর্ণার পাশ দিয়ে যাওয়ার সময় চারপাশের পরিবেশটা অপূর্ব সুন্দর লাগে। খাম্বেশ্বরী জলপ্রপাত ঘুরতে গেলে কাছাকাছির মধ্যেই পাবেন খন্ডধার জলপ্রপাত, সরফগড় ড্যাম ও নেচার ক্যাম্প, বেদব্যাস মন্দির, রানী সতী মন্দির, রৌরকেলার জগন্নাথ মন্দির ও পিতামহল ড্যাম। 

আরও পড়ুন: কলকাতার কাছেই মনোরম সূর্যোদয়, ঘুরে আসেউন ওড়িশার ‘হলিউড মাউন্টেন’

কীভাবে যাবেন?

খাম্বেশ্বরী জলপ্রপাতের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল ঝাড়সুগুড়া। তাই রেলপথে হাওড়া/শিয়ালদহ থেকে ঝাড়সুগুড়া জংশন বা সম্বলপুরগামী ট্রেন ধরে হবে। সেখান থেকে কুচিন্ডা পর্যন্ত বাস বা গাড়ি ভাড়া করে যেতে হবে। কুচিন্ডা থেকে খাম্বেশ্বরী জলপ্রপাতের দুরত্ব ২৫ – ৩৬ কিলোমিটার, আর ঝাড়সুগুড়া থেকে এর দূরত্ব ৭৭ কিলোমিটার। কুচিন্ডা কিংবা নিকটবর্তী গ্রাম, কান্তমুন্ডা পর্যন্ত গাড়ি করে কিছুটা পথ যাওয়া যায়। তবে গাড়ির রাস্তা শেষ হলে জলপ্রপাতটিতে পৌঁছানোর জন্য গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ২ থেকে ৩ কিলোমিটারের রোমাঞ্চকর পাহাড়ি পথ ট্রেকিং করতে হবে। 

আরও Khambeswari Odisha