কলকাতার কাছেই মনোরম সূর্যোদয়, ঘুরে আসেউন ওড়িশার ‘হলিউড মাউন্টেন’

Published:

Hollywood Mountain Odisha

অনন্যা সরকার, কলকাতা: পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখার সাধ পূরণ করার জন্য আর ছুটতে হবে না দূরদূরান্তে। পাশের রাজ্যেই আছে এমন এক পাহাড়, যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যোদয়ের দৃশ্য দেখে মনপ্রাণ জুড়িয়ে যাবে। জানেন কী আমাদেরই প্রতিবেশী রাজ্য ওড়িশার কেন্দুঝর বা কেওনঝড় জেলায় অবস্থিত পাহাড়টিকে তুলনা করা হয় আমেরিকার বিখ্যাত হলিউড হিলসের (Hollywood Hills)-এর সাথে। এর আকৃতি, সৌন্দর্য ও দূরের ঢালগুলির সাথে আমেরিকার হলিউড হিলসের মিল পাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মুখে এই পাহাড় এখন হলিউড মাউন্টেইন (Hollywood Mountain) নামে পরিচিতি পাচ্ছে। ইউকএন্ডে বা শর্ট ট্যুরের জন্য এটি এখন অনেকের কাছেই পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে। কী কী দেখবেন ও কীভাবে যাবেন এই পাহাড়ি টুরিস্ট স্পটে, আসুন জেনে নেওয়া যাক। 

ওড়িশার হলিউড মাউন্টেইন মন কেড়েছে পর্যটকদের

এই তুলনামূলকভাবে স্বল্প পরিচিত পাহাড়ি পর্যটনস্থলটি কেওনঝর জেলার বসন্তপুর এলাকায় অবস্থিত। কেওনঝর তার অরণ্য, পাহাড় এবং জলপ্রপাত ও খনিজসম্পদের জন্য সুপ্রসিদ্ধ। হলিউড মাউন্টেইন থেকে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, তার আকর্ষণেই বর্তমানে রোমাঞ্চপ্রেমী, নেচার ফটোগ্রাফার ও ট্রেকারদের আনাগোনা দেখা যাচ্ছে। 

আরও পড়ুন: অভয়ারণ্যের মধ্যে লুকিয়ে অপরূপ ঝর্না, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার চাউলধুয়া জলপ্রপাত

হলিউড মাউন্টেইনের প্রধান বিশেষত্ব হল এর চূড়া থেকে দেখতে পাওয়া অপরূপ দৃশ্য। এখানে দাঁড়িয়েই আপনি আশপাশের বনাঞ্চল, উপত্যকা এবং গ্রামীণ ভূপ্রকৃতি দেখতে পাবেন। ভোরবেলায় এই চূড়ায় পৌঁছালে সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এই স্থানটি এখন কেওনঝরের জনপ্রিয় সানরাইজ স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। তবু এখনও তুলনামূলকভাবে কম পরিচিত হওয়ায় নিরিবিলিতে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করার জন্য জায়গাটি বেশ ভালো। পাহাড়ের চূড়াটি ট্রেক করার জন্যও উপযুক্ত। 

আরও পড়ুন: উঁচু পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলধারা, বর্ষায় ঘুরে আসুন ‘ওড়িশার মিনি থাইল্যান্ড’ থেকে

কীভাবে যাবেন?

কলকাতা থেকে রেলপথে ওড়িশার হলিউড মাউন্টেইন যাওয়ার জন্য হাওড়া বা শালিমার থেকে কেওনঝরগামী ট্রেনে উঠতে হবে। এরপর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় হলিউড মাউন্টেইন। এছাড়া, সড়কপথে যেতে চাইলে, এনএইচ-১৬ (NH-16) ধরে বালেশ্বর ও ভদ্রক হয়ে কেওনঝড় পৌঁছান। সেখান থেকে হলিউড মাউন্টেইনের দূরত্ব প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার। কেওনঝড় শহর থেকে নারানপুর-দুবুরি রোড ধরে খুব সহজেই এই পাহাড়ি পর্যটন কেন্দ্রে পৌঁছানো যায়। 

আরও Kolkata Odisha