কম বাজেটে ঘুরে আসুন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে, তালিকায় রাখুন বুলস ট্রেক

Published:

Meghalaya

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি সুইৎজারল্যান্ড ঘুরতে যাবার স্বপ্ন দেখেন? অথচ অত বাজেট নেই, তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আপনি ভারতে থেকেই সুইৎজারল্যান্ডের মজা নিতে পারবেন। কারণ এখানেই রয়েছে এমন এক জায়গা যাকে কিনা ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলা হয়। হ্যাঁ এর জন্য অবশ্য আপনাকে যেতে হবে মেঘালয় (Meghalaya)। এই মেঘালয় হল একদম ছবির মতো সুন্দর জায়গা। না এবার শুধুই ডাউকি বা সেভেন সিস্টার্স ফলসে গেলে হবে না। যেতে হবে আরও এক সুন্দর জায়গায়। কোথায়? চলুন জেনে নেওয়া যাক।

ঘুরে আসুন উত্তরপূর্ব ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে

আপনিও যদি ট্রেক করতে পছন্দ করে থাকেন তাহলে যেতে হবে মেঘালয়ের বুলস ট্রেকে (Bulls Trek)। ভারতেই অন্যতম সুন্দর ট্রেকিং পয়েন্ট যেখানে গেলে আর বাড়ি ফিরে আসতে মন চাইবে না আপনার। এই ট্রেকটি রুটটি প্রায় ৪–৫ কিমি দূরত্ব-র। ট্রেক করার সময়ে আপনি যদি ক্লান্তও হয়ে যান তাহলেও চিন্তার কিছু নেই, কারণ ট্রেক রুটে আপনি কিছু অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। তারই সঙ্গে বুক ভরা মুক্ত বাতাস পাবেন। মনে হবে প্রকৃতিই যেন আপনাকে গাইড করে নিয়ে চলেছে। হ্যাঁ এতটাই সুন্দর জায়গা। যেখানে গেলে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যেতে বাধ্য।

প্রকৃতির মধ্যে আনন্দ এবং বিশ্রামের জন্য একটি চমৎকার জায়গা। এই ট্রেকটি গড়ের চেয়ে একটু দীর্ঘ এবং কঠিন, চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে, পানীয় বা খাবারের বিষয়ে চিন্তা করার দরকার নেই, কারণ পুরো রুট জুড়ে আপনি জল এবং খাবার পেয়ে যাবেন।  আপনি ভিউপয়েন্ট থেকে একটি মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে পাবেন। ভিউপয়েন্টের কথা বলতে গেলে, এখানে রয়েছে নজরকাড়া প্যানোরামিক দৃশ্য। আপনি যদি এখানে থাকতে চান তাহলে এখানে আপনি বেশ কিছু হোমস্টে অবধি পেয়ে যাবেন। দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ট্রেকিং সম্পন্ন হয়ে যাবে।

কীভাবে যাবেন?

এর জন্য আগে আপনাকে কলকাতা থেকে ট্রেনে করে গুয়াহাটি পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে শিলং এক রাত থেকে পরের দিন মেঘালয়ের উদ্দেশ্যে প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। ড্রাইভারকে বলে তারপর ঘুরে দেখতে পারেন এই বুলস ট্রেক।