সহেলি মিত্র, কলকাতা: আগস্ট মাস শেষ হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তারপরেই চলে সবে সেপ্টেম্বর মাস। আচ্ছা আপনারও কি ব্যাঙ্ক সংক্রান্ত অনেক কাজ আটকে আছে? এই মাসে আর সময় হবে না বলে সেপ্টেম্বর মাসে কাজগুলি করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। সেপ্টেম্বর মাসে এক টানা বেশ কয়েকদিন ব্যাঙ্কের দরজা সকলের জনু বন্ধ (Bank Holiday) থাকতে চলেছে। বিশেষ করে আবার ব্যাঙ্ক কর্মীরা ধৰ্মঘটেরও ডাক দিয়েছেন। যার ফলে গ্রাহকদের সমস্যার শেষ থাকবে না।
সেপ্টেম্বরে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
আরবিআই সেপ্টেম্বর মাসের ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন রাজ্যে উৎসব এবং স্থানীয় অনুষ্ঠানের কারণে এই মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, যথারীতি, রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকার অর্থ এই নয় যে সমস্ত ব্যাংকিং পরিষেবা স্থগিত করা হবে। UPI, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং-এর মতো ডিজিটাল পরিষেবাগুলো সাধারণত চালু থাকবে।
৪ সেপ্টেম্বর- জন্মাষ্টমী এবং কৃষ্ণ জয়ন্তী উপলক্ষে ৪ঠা সেপ্টেম্বর দেশজুড়ে অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়া-র মতো শহরগুলি। এই ছুটি দেশব্যাপী প্রযোজ্য হবে না।
১২ই সেপ্টেম্বর- দ্বিতীয় শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী উপলক্ষে একই দিনে গুয়াহাটিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৪ই সেপ্টেম্বর, সোমবার, গণেশ চতুর্থী এবং গণেশ পুজো উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর, পানাজি এবং বিজয়ওয়াড়াতে ব্যাংক বন্ধ থাকবে।
১৫ই সেপ্টেম্বর- মঙ্গলবার, বিভিন্ন উৎসব উপলক্ষে আহমেদাবাদ, ভুবনেশ্বর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ রাত ১২টা থেকে সকাল ৬টা অবধি বন্ধ থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম! বড় সিদ্ধান্ত Meta-র
২১ ও ২৬ সেপ্টেম্বর- ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্থানীয় উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের কারণে সোমবার, ২১শে সেপ্টেম্বর, গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুয়াহাটিতে শ্রীমন্ত শঙ্করদেব জন্মোৎসব পালিত হবে, অন্যদিকে কোচি এবং তিরুবনন্তপুরমে শ্রী নারায়ণ গুরু সমাধি উৎসব পালিত হবে। ২২ সেপ্টেম্বর কর্মা পুজোর ছুটি ঝাড়খণ্ডে। ২৩ তারিখ কাশ্মীরে মহারাজা হরি সিংয়ের জন্মদিবস উপলক্ষে ছুটি। এরপর মাসের চতুর্থ শনিবার, ২৬শে সেপ্টেম্বর, দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে।










