১১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটে আরও বেশি সুদ, হয়ে গেল ঘোষণা

Published:

Fixed Deposit

সহেলি মিত্র, কলকাতাঃ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) আছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আগামীকাল অর্থাৎ ১১ অক্টোবর থেকে নতুন রেট কার্যকর হবে, এর ফলে উপকৃত হবেন বিনিয়োগকারীরা। বর্তমান সময়ে আর্থিকভাবে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনেকেই FD-এ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। ব্যাঙ্ক ও বিভিন্ন প্রতিষ্ঠান এই আমানতের উপর একটি নির্দিষ্ট শতাংশ হারে সুদ প্রদান করে। এই সুদের হার পর্যায়ক্রমে আপডেট করা হয়। এহেন অবস্থায় একটি ফাইন্যান্স কোম্পানি সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে।

১১ অক্টোবর থেকে FD-তে বাড়ছে সুদের হার

এক রিপোর্ট অনুযায়ী, গ্রাহকদের কথা ভেবে শ্রীরাম ফাইন্যান্স (Shriram Finance) সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন হারগুলো ১১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। কোম্পানিটি বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ০.১৫% থেকে ০.৪০% পর্যন্ত বৃদ্ধি করবে। এই হারগুলো ১০ কোটি টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বার্ষিক কত সুদ পাবেন?

এক রিপোর্ট অনুযায়ী, এই নতুন হারগুলো কার্যকর হওয়ার পর, ৩৬ থেকে ৬০ মাসের মেয়াদি এফডি-তে বার্ষিক সুদ ৭.৮৫% হবে, যা আগে ছিল ৭.৫%। অন্যদিকে, ১৫ মাস মেয়াদি ডিজিটাল এফডি-র সুদের হার ৭.১% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। এই ফাইন্যান্স কোম্পানিটি প্রবীণ নাগরিক এবং মহিলাদের জন্য অতিরিক্ত সুদের হারের সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রবীণ নাগরিকরা, অর্থাৎ যাঁদের বয়স ৬০ বা তার বেশি, তাঁরা সাধারণ সুদের হারের চেয়ে ০.৫০% বা ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পেতে থাকবেন। মহিলা বিনিয়োগকারীরা প্রযোজ্য সুদের হারের উপরে অতিরিক্ত ০.০৫% বা ৫ বেসিস পয়েন্ট হারে সুদ পাবেন।

আরও পড়ুনঃ মহালয়ার দিন বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

এছাড়াও, এফডি রিনিউয়ের হারে পরিবর্তন আনা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এফডি পুনরায় জমা করলে অতিরিক্ত ০.১৫% বা ১৫ বেসিস পয়েন্ট সুদ পাওয়া যাবে। ফলে, নতুন হার বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী এফডিতে বিনিয়োগকারীরা আগের চেয়ে বেশি সুদের হার পেতে পারেন।

google button