মহালয়ার দিন বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: মূল্যবান ধাতুর (Gold) বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা। আন্তর্জাতিক বুলিয়ন মার্কেটে নতুন করে চাহিদা বৃদ্ধি আর বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণের প্রভাবে দেশের বাজারে সোনা এবং রুপো, উভয় ধাতুর দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ছোটখাটো ওঠানামার পর মূল্যবান এই দুই ধাতুর দাম চড়তে থাকায় সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীদের হিসাবনিকাশ যে পাল্টে গেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কত দামে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-এর রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৪৫০ টাকায় (+১৯৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯০০ টাকায় (+২০৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৪২০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৫৭০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৪৭০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৭২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৬২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৩,২৫০ টাকায় (+৪২০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।

আরও পড়ুন: মুখ্যসচিবকে ‘ভোটচোর’ কটাক্ষ মহুয়ার, ১০ কোটির আইনি নোটিস পাঠালেন মনোজ আগরওয়াল

ফের বাড়ল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। আজ দাম বেড়েছে ১৯৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৪৫০ টাকা গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৮ হাজার ৮৫০ টাকা। আজ দাম বেড়েছে ২০৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ১৯ হাজার ৫০ টাকায়। আজ দাম বেড়েছে ৪২০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩ হাজার ২৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button