ঝোল-ভাপা নয়, এবার স্বাদ বদলাতে ট্রাই করুন ইলিশ-পিটুলি, রইল রেসিপি

Published:

Ilish Pituli

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা পড়তে না পড়তেই মাছ প্রিয় বাঙালির মন কেমন যেন ইলিশ ইলিশ (Ilish) করে ওঠে। বছরভর ইলিশ পাওয়া গেলেও, এমন মরসুমে ইলিশের স্বাদই হয় আলাদা। তবে আমরা বেশিরভাগ সময়ই এই মাছ হয় ঝোল, নয় ভাজা বা ভাপা হিসেবে খেয়ে থাকি। তাই সেক্ষেত্রে স্বাদ বদল করতে বাড়িতে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইলিশ-পিটুলি (Ilish Pituli)। খেতে হবে দুর্দান্ত। চলুন একনজরে রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

ইলিশ পিটুলি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— ইলিশ মাছ, নুন, হলুদ গুঁড়ো, গোবিন্দভোগ চাল, বেগুন, ঝিঙে, শুকনো লঙ্কা, কালোজিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

বাজার থেকে আনা ইলিশ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মাছের টুকরো গুলোর মধ্যেই নুন এবং হলুদ গুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে অন্তত ১০ থেকে ১৫ মিনিট। অন্যদিকে একটি ব্লেন্ডারে গোবিন্দভোগ চাল মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিতে হবে। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলো হালকা ভেজে নিতে হবে। এরপর সেগুলি ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। ওই একই কড়াইতে আরও সরষের তেল নিয়ে ওর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে নিতে হবে।

আরও পড়ুন: আলু-বেগুন নয়, এবার দই দিয়ে রাঁধুন সুস্বাদু পাবদা, রইল রেসিপি

এবার কেটে রাখা ঝিঙে গুলোকে ঢেলে দিতে হবে। সেগুলো ভাজার মধ্যেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ গুলোকেও দিয়ে দিতে হবে ভাজার জন্য। ওর মধ্যে স্বাদমতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। সবজি এবং মাছ হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে জল ঢেলে দিতে হবে। ঝোল ফোটার সময় এবার ওর মধ্যে চিনি এবং গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দিতে হবে। গ্রেভির পরিমাণ বাড়াতে চাইলে দিয়ে দিতে হবে জল এবং ভেজে রাখা বেগুন। ৭-৮ মিনিট ঝোল ফুটে এলেই তৈরি ইলিশ পিটুলি।

আরও Fish Ilish Recipe