ইলিশ দিয়ে বাড়িতেই বানান রাজকীয় পোলাও, রইল রান্নার পদ্ধতি

Published:

Ilish Pulao

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার দিনে মাছের স্বাদ উপভোগ করতে ইলিশ (Ilish) মাছের জুরিমেলা ভার। কখনও ঝাল তো কখনও আবার ঝোল, ভাপা কিংবা ভাজা খাওয়া হয়ে থাকে। তবে বাড়িতে অতিথি এলে সেক্ষেত্রে ইলিশের একটা স্পেশ্যাল রেসিপি তো করাই যায়। তাই আমাদের আজকের প্রতিবেদন ইলিশের এক অনবদ্য রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর সেটি হল ইলিশের পোলাও (Ilish Pulao)। চলুন এক নজরে জেনে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি বানানো সম্ভব।

উপকরণ

ইলিশ পোলাও বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — ইলিশ, টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, পেঁয়াজ কুচি,

রান্নার পদ্ধতি

প্রথমে ইলিশ মাছগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা হিসেবে এবার সেই মিশ্রণে দিয়ে দিতে হবে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল। সবটা ভালো করে মাখা হয়ে গেলে ধুয়ে রাখা ইলিশ মাছগুলি ওর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে বাটিতে সামান্য চাল ভালো করে ধুয়ে ৩০-৩৫ মিনিট ভিজিয়ে নিতে হবে।

আরও পড়ুন: পটল দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত নিরামিষ রোস্ট, রইল রেসিপি

এবার একটি পাত্রে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না বাদামী রং হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এবার সেগুলিকে তুলে ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা মাছ ও মশলা দিয়ে দিতে হবে। সবটা হালকা করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ৭-৮ মিনিট পর মশলা ভালো করে কষে এলে ওই গ্রেভির থেকে মাছগুলো ধীরে ধীরে তুলে নিতে হবে। সাবধানে করতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এবার ভিজিয়ে রাখা চালগুলো ওই গ্রেভির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবং মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: তিল পোস্ত দিয়ে সহজেই বানিয়ে ফেলুন তিলেশ্বরী পমফ্রেট, স্বাদ হবে দুর্দান্ত

ঝালের জন্য ওই মশলার উপর কাঁচালঙ্কা গুলো দিয়ে দিতে হবে। এর কিছুক্ষণ পরেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবং সামান্য জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর ১০-১২ মিনিট ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আবার পুরো মিশ্রণটা নাড়া দিয়ে ওর মধ্যে ধীরে ধীরে মাছগুলোকে ঢেলে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি ইলিশ পোলাও।

আরও Fish Ilish Recipe