প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় আপাতত আমের উপর ভরসা রাখছে বাঙালি। আসলে অনেকের কাছে গরমকে ভালবাসার একটাই কারণ, আর সেটি হল আম। ইতিমধ্যেই বাজারে বাজারে পাকা আমের (Ripe Mango) ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। তাই অনেকেই বাড়িতে নানা রকমের রেসিপি (Recipe) বানিয়ে চলেছে। চলুন আজ আমরা জেনে নিই পাকা আম দিয়ে দুর্দান্ত কেক (Ripe Mango Cake) কীভাবে বানাতে হয়। যা দেখতে যেমন লোভনীয় হবে খেতেও ঠিক ততখানি সুস্বাদু হবে। রইল রেসিপি।
উপকরণ
পাকা আমের কেক বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- পাকা আম, দুধ, চিনি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, ঘি, কাগজ।
রান্নার পদ্ধতি
পাকা আমের কেক বানানোর জন্য প্রথমে পাকা আম গুলোকে ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে সেই টুকরোগুলোকে ভালো করে ব্লেন্ড করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে এবার সামান্য দুধ এবং চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দুধ চিনির মধ্যে পাকা আমের মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে ফেটাতে হবে।
আরও পড়ুন: গরমে স্পেশাল স্ন্যাকস! কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে পাপড়, জমবে সন্ধ্যার আড্ডা
এরপর আম, দুধ এবং চিনির মিশ্রণের মধ্যে ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা এক এক করে পরিমাণ অনুযায়ী মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখতে হবে, যতক্ষণ না সবটা মিক্সড হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য সাদা তেল। সবকিছু ভালো করে মেখে হয়ে গেলে একটি কেক বেকিং প্যানে কাগজ রেখে ওর মধ্যে ঘি ব্রাস করে ঢেলে দিতে হবে ওই কেকের মিশ্রণ। মাইক্রোওভেনে সময় সেট করে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পাকা আমের কেক।










