গরমে স্পেশাল স্ন্যাকস! কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে পাপড়, জমবে সন্ধ্যার আড্ডা

Published:

Raw Mango Papad

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হলেই কিছু মুখরোচক খাবার (Recipe) খেতে মন আনচান করে ওঠে। ফিশ ফ্রাই, ফিশ চপ, শিঙাড়া কিংবা ডিমের ডেভিল খেতে বরাবরই ভালবাসে বাঙালি। কিন্তু সবসময় আবার সেগুলি খাওয়াও যায় না। তাই অগত্যা পাঁপড়ের (Papad) ওপর ভরসা রাখতে হয়। এটি এমন এক জিনিস যে মুড়ি হোক বা ভাত সবকিছুর সঙ্গে বেশ যায়। কিন্তু কখনও কি কাঁচা আমের পাঁপড় (Raw Mango Papad) খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি শুধু আপনার জন্য। দেখে নিন রেসিপি।

উপকরণ

কাঁচা আমের পাপড় বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – কাঁচা আম, সাবুর দানা, নুন, চিনি, চিলি ফ্লেক্স, সবুজ ফুড কালার, প্লাস্টিক সাদা তেল।

রান্নার পদ্ধতি

কাঁচা আমের পাঁপড় বানানোর জন্য সাবু দানা গুলো এক ঘন্টা মত জলে ভিজিয়ে রাখতে হবে। এবার একটি কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার কড়াইতে সামান্য জল গরম করে নিতে হবে। কিছুক্ষণ ফোটার পর ওর মধ্যে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো সিদ্ধ করে নিতে হবে। কাঁচা আম সিদ্ধ হয়ে গেলে এবার একটি ব্লেন্ডারে সেটিকে মিক্সড করে নিতে হবে। অন্যদিকে ভিজিয়ে রাখা সাবু দানাগুলো থেকে জল ঝরিয়ে সেগুলিও ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন: গরমে মুখে রুচি নেই? কাঁচা আম দিয়ে বানিয়ে নিন কাতলা মাছের ঝোল, স্বাদ হবে দুর্দান্ত

এরপর একটি পাত্রে ব্লেন্ড করা আমের মিশ্রণের সঙ্গে সাবু দানার মিশ্রণ ভালো করে মেখে ওর মধ্যে সামান্য নুন, চিনি, চিলি ফ্লেক্স এবং সবুজ ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার একটি প্লাস্টিকের মধ্যে ওই মিশ্রণগুলো ঢেলে নিয়ে ঠান্ডা করে শুকিয়ে নিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে এবার কড়াইতে সাদা তেল গরম করে ওই কাঁচা পাঁপড়গুলো ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি কাঁচা আমের পাঁপড়।