সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য ভরসা পিএম কিষাণ (PM Kisan)। সম্প্রতি এই প্রকল্পের ২৪ তম কিস্তি সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এবার নাকি কৃষকদের ২৪ তম কিস্তি বাবদ ব্যাংক অ্যাকাউন্টে ৪০০০ টাকা করে দেওয়া হয়েছে। যেখানে পিএম কিষাণে বছরে ৬০০০ টাকা করে তিনটি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ প্রতি কিস্তিতে মেলে ২০০০ টাকা, সেখানে ডাবল টাকা দেওয়ার খবর সামনে আসতেই কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
২৪ তম কিস্তিতে ৪০০০ টাকা মিলছে?
প্রথমেই জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি ছাড়া হয়নি। তাহলে কৃষকরা কীভাবে এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পায়? সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো। এমনকি পিএম কিষাণ যোজনার অফিসিয়াল হ্যান্ডেল থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরটিকে বিভ্রান্তিকর, মিথ্যা আর গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ওই খবরে আরও দাবি করা হচ্ছে, কৃষকদের প্রত্যেকের অ্যাকাউন্টে এবার ২০০০ টাকার জায়গায় ৪০০০ টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম কথা, ২৪ তম কিস্তির টাকা এখনও কেন্দ্রের তরফ থেকে ছাড়া হয়নি। আর দ্বিতীয় কথা, এই প্রকল্পের কিস্তিতে দেওয়া হয় ২০০০ টাকা করে। তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা করে বছরে আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রত্যেক কৃষককে। সেক্ষেত্রে ৪০০০ টাকা দেওয়ার এই খবর সম্পূর্ণ মিথ্যা বলেই জানিয়েছে কেন্দ্র।
এই বিভ্রান্তিকর খবরটি প্রসঙ্গে পিএম কিষাণ যোজনার অফিশিয়াল হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, পিএম কিষাণের ২৪ তম কিস্তি সংক্রান্ত বিভ্রান্তিকর খবর থেকে সাবধান। সোশ্যাল মিডিয়ায় ৪০০০ টাকার ২৪ তম কিস্তি পাওয়ার দাবি করা হচ্ছে। তবে এখনও এই প্রকল্প সংক্রান্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ভরসা করুন।
#PMKISAN की 24वीं किस्त को लेकर भ्रामक खबर से सावधान!
सोशल मीडिया पर ₹4,000 की 24वीं किस्त मिलने का दावा किया जा रहा है, लेकिन ऐसी कोई आधिकारिक घोषणा नहीं की गई है। ❌ वायरल दावा — फर्जी ✅ सही जानकारी के लिए केवल PM-KISAN की वेबसाइट पर भरोसा करें। #AgriGoI #PIBFactCheck pic.twitter.com/BBKaT4dqIm— PM Kisan Samman Nidhi (@pmkisanofficial) September 3, 2026
আরও পড়ুন: নেন না বেতন, অবসরের ৮ বছর পরও নিয়মিত স্কুলে আসেন তমলুকের প্রধান শিক্ষিকা
তবে অনেক কৃষকের মনেই এখন প্রশ্ন, কবে এই প্রকল্পের ২৪ তম কিস্তির টাকা দেওয়া হবে? যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করেনি। তবে এ বছর ইতিমধ্যেই দুটি কিস্তির টাকা দেওয়া হয়েছে। প্রথমটি দেওয়া হয়েছে ১৩ মার্চ এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল ২০ জুন। অনুমান করা হচ্ছে পরের কিস্তিটি অক্টোবর মাস নাগাদ দেওয়া হতে পারে।










