প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু ধর্মে শ্রাবণ (Sawan) মাসের এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিক রয়েছে। বিশ্বাস করা হয় যে এই মাস জুড়ে শুধু দেবাদিদেব মহাদেবের (Shiva) উপাসনা করলে নাকি খুব ভাল ফল লাভ হয় এমনকি মনস্কামনাও পূর্ণ হয়। তাইতো অনেক শিবভক্ত এই সময় তারকেশ্বর যান। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, এই মাসে সাপ দেখা কি শুভ না অশুভ (Vastu Tips)? অর্থাৎ যদি আপনি শ্রাবণ মাসে কোনো সাপ দেখতে পান, তাহলে এর অর্থ কী? চলুন সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক বিস্তারিত।
শ্রাবণ মাসে সাপ দেখা কি শুভ?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সাপ হল ভগবান শিবের প্রতীক। সেই অনুযায়ী, শ্রাবণ মাসে সাপ দেখার অর্থ হল জীবনে সুখের ইঙ্গিত পাওয়া। বলা হয়, শ্রাবণ মাসে সাপ দেখা মানে শীঘ্রই কারোর ইচ্ছা পূরণ হতে চলেছে। শুধু তাই নয় ভোলেনাথ ভক্তের সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন করার আশীর্বাদ যেমন করবেন, ঠিক তেমনই আবার পরিবারে সুখ উপচে পড়বে। অন্যদিকে ধর্মীয় বিশ্বাস অনুসারে, নাগ-নাগিন জুটি যদি কেউ দেখেন এই সময় তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। জীবনে সুখ আসবে। পাশাপাশি বিবাহিত জীবন সুখের হবে।
আর্থিক লাভ ও সাফল্যের ইঙ্গিত?
ধর্মীয় মতে, শ্রাবণ মাসে কেউ যদি স্বপ্নে সাদা সাপ দেখে থাকেন তাহলে সেটিকেও শুভ বলা হয়। অনেকের বিশ্বাস শিব ঠাকুর যখন খুশি হন, সেই সময় স্বপ্নে সাদা সাপ দেখা যায়। স্বপ্নশাস্ত্র অনুসারে, স্বপ্নে একজোড়া সাদা সাপ দেখলে ভাগ্যের দ্বার খুলে যায়। এছাড়াও এই স্বপ্ন আগামী সময়ে যে কোনও ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়, আর্থিক লাভ ও সাফল্যের ইঙ্গিত দেয়। কিন্তু কেউ যদি শ্রাবণ মাসে কোথাও মরা সাপ দেখতে পান, তাহলে জীবনে সমস্যার আগমনের লক্ষণ হতে পারে। তাই আসন্ন ঝামেলা এড়াতে এবং ইচ্ছা পূরণের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত।
আরও পড়ুন: বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব? প্রাণে বাঁচতে এই ঘরোয়া উপায়গুলো মেনে চলুন
প্রসঙ্গত, সাপ হল কেতুর প্রতীক। সাধারণত এটি আপনার জীবনে নেতিবাচকতার ইঙ্গিত দেয়। কেতু জীবনে একাকীত্ব, বিচ্ছেদের অর্থ বয়ে আনে। সেক্ষেত্রে স্বপ্নে কেউ যদি ক্রমাগত সাপ দেখতে থাকেন অর্থাৎ, কয়েক মাসের মধ্যে একাধিকবার স্বপ্নে সাপ আসে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয়। এমনকি কুণ্ডলীতে পিতৃদোষ রয়েছে বলে মনে করা হয়।
Disclaimer: এই তথ্য কিছু সাধারণ তথ্যের উপর ভিত্তি করে পরিবেশিত হয়েছে। তাই বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন।










