সৌভিক মুখার্জী, কলকাতা: পুজো পুজো পুজো, শেষ সমস্ত আনন্দ। আজ বিজয়া দশমী। আর দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। বাঙালি তথা প্রত্যেকের মন আজ ভারাক্রান্ত। ঢাকের তাল আর সিঁদুর খেলার মাধ্যমে বিদায় জানাতে হবে তোমাকে। তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ এবং নতুন আশা নিয়েই শুরু হবে বাঙালির বিজয়া পর্ব। তবে এই বিশেষ দিনটিতে আপনিও আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন বিজয়ার শুভেচ্ছা বার্তা (Suvo Bijoya Wishes)। আজ এই প্রতিবেদনে এমনই কিছু শুভ বিজয়ার উইশ তুলে ধরা হল।
শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তা
১) বিজয়া দশমী মানেই আবারো একটা নতুন বছরের অপেক্ষা। মা দুর্গার আশীর্বাদে শুরু হোক আপনার জীবনের নতুন পথচলা। শুভ বিজয়া।
২) বিজয়া দশমীর এই শুভক্ষণে নতুন করে শুরু হোক প্রত্যেকটি সম্পর্কের যাত্রা। পুরনো সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে আমরা সবাই যেন এক হতে পারি। শুভ বিজয়া।
৩) শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। মা দুর্গা সকলের মঙ্গল করুক। সপরিবারে ভালো থাকুন।
৪) আজ বিজয়া দশমীর সিঁদুর খেলা। মায়ের এবার ঘরে ফেরার পালা। শুভ বিজয়া।
৫) শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি মা দুর্গা আপনাকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন, যাতে সারা বছর সুখ শান্তিতে কাটে।
৬) আসছে বছর আবার হবে। মা আসবে আমার ঘরে। এই আশাতেই আজ বিদায় জানাই মাকে। মা দুর্গার আশীর্বাদে সকলের পরিবারের ভরে উঠুক আনন্দ এবং শান্তি। শুভ বিজয়া।
৭) শুভ বিজয়া দশমী। মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত বাধা দূর হোক। সুখ-শান্তি এবং সাফল্যে ভরে উঠুক প্রত্যেকটি দিন। সকলের মঙ্গল হোক।
৮) সমস্ত সুখ-দুঃখ মিশে যাক। বিজয়ের আনন্দ থাকুক সবার শেষে। পুরনো সব অভিমান হলে নতুন করেই শুরু হোক পথ চলা। ভালোবাসা, সম্প্রীতি এবং সৌহার্দ্যে ভরে উঠুক প্রত্যেকের জীবন। শুভ বিজয়া।
৯) মিষ্টিমুখ আর একরাশ নতুন আশা নিয়েই শুরু হোক এই বিজয়ার বিশেষ দিন। আসছে বছর আবার হবে। শুভ বিজয়া।
১০) ঢাকে পড়ল কাঠি, পুজো কাটল জমজমাটি। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা।
১১) শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আপনার সুস্থায়ু এবং দীর্ঘায়ু কামনা করি।
১২) পুজোর দিনগুলি কেটে গেলেও আমাদের বন্ধুত্ব যেন সারা বছর একই রকম মিষ্টি থাকে। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা।
১৩) বিজয়ের শুভেচ্ছা নিও। পুজো শেষ বলে মন খারাপ করো না। মনে রাখবে, সামনের বছর কিন্তু আবার মা আসছেন।
১৪) দশমীর এই আলোয় আলোয় কাটুক জীবন সবার ভালোয়। শুভ বিজয়া দশমী।
১৫) মায়ের বিদায় বেলায় সব সুখ-দুঃখ ধুয়ে মুছে যাক। বিজয়ার হাত ধরে সবার জীবনে আসুক নতুন আলো। শুভ বিজয়া।
১৬) বিষাদের সুর ঢাকের আওয়াজে, মা চললেন কৈলাসে। মিষ্টিমুখ আর একরাশ আশা নিয়েই শুরু হোক বিজয়া। শুভ বিজয়া।
১৭) দশমীর এই বিদায় ক্ষণে, আনন্দ থাক সবার মনে। সুখ-দুঃখ সব ভুলে গিয়ে একসঙ্গে কাটুক সবার জীবন। শুভ বিজয়া।
১৮) মা দুর্গার আশীর্বাদে আমাদের চারপাশের সমস্ত অশুভ শক্তি আর অন্ধকার দূর হয়ে যাক। সবার জীবন ভরে উঠুক আলোয়। শুভ বিজয়া।
আরও পড়ুন: “সরকারি হাসপাতালে কিছু খামতি আছে” চোরবাগান কাণ্ডে রেফার বিতর্ক নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
১৯) পুজোর দিনগুলি শেষ হলেও আমাদের ভেতরের আনন্দ আর পারস্পরিক সৌহার্দ্য যেন সারা বছর থাকে অটুট। শুভ বিজয়া।
২০) মায়ের আশীর্বাদ থাকুক সবার মাথায়। শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই।










