সুস্বাদু হয় কত ওজনের ইলিশ? কী বলছেন মৎস্যজীবীরা জেনে নিন

Published:

Hilsa Fish

অনন্যা সরকার, কলকাতা: বর্ষা এসে গেছে। যদিও ভারী বৃষ্টির অভাবে এখনো সেভাবে বাজারে দেখা মিলছে না টাটকা ইলিশের (Hilsa)। তবে মৎস্যজীবীরা আশ্বাস দিয়েছেন ভারী বৃষ্টিপাত শুরু হলেই জালে পড়বে রূপোলি শস্য (Ilish)। কোন ইলিশের পদ মেনুতে থাকবে সেটা নিয়ে কোনো দোলাচল না থাকলেও, কোন ওজনের ইলিশটা সেরা হবে, তাই নিয়ে অনেকেই ধন্দে থাকেন। তাই থলে হাতে বাজারে যাওয়ার আগে ওজন বুঝে ইলিশ কেনার টিপসগুলোতে একবার চোখ বুলিয়ে নিন। 

কোন ওজনের ইলিশ সেরা

ইলিশ যত বড় হয় তার স্বাদ তত বাড়ে এটা আমরা অনেকেই জানি। পাকা ইলিশ সবারই প্রিয়। অভিজ্ঞ মৎস্যজীবীরা জানাচ্ছেন, এক কেজি থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশ স্বাদে একেবারে অতুলনীয়। সাধারণত বড় ইলিশ আড়াই থেকে তিন কেজির হয়ে থাকে। সেগুলির স্বাদও খুব ভালো হয়। 

বাজারে এক কেজি বা তার কম ওজনের ইলিশ মাছ বেশি বিক্রি হয়। মৎস্যজীবীরা বলছেন, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশও খেতে মন্দ নয়। কিন্তু এর থেকে ছোট আকারের ইলিশে তেমন স্বাদ পাওয়া যায় না। মৎস্য শিকারীদের মত, একদম বর্ষার সময় যে ইলিশ জালে ওঠে তার স্বাদ সবসময় ভালো হয়। 

আরও পড়ুনঃ বিজেপি সরকার আসতেই মুখে হাসি ৩ হাজার শ্রমিকের, ৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল

তবে শুধু ওজন দেখে ইলিশ কিনলেই হবে না। মাছের অন্যান্য বৈশিষ্ট্যগুলোও পরখ করে নিতে হবে। যেমন দেখে নিতে হবে গায়ে উজ্জ্বল রুপোলি ভাব আছে কিনা। ইলিশের আকৃতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। পেট মোটা,আর মাথা-লেজ সরু থাকলে সে মাছ ভালো। কানকো টকটকে লাল আছে কিনা দেখে নিতে হবে, কালচে বা বাদামি হলে না নেওয়াই ভালো। এছাড়া উজ্জ্বল চোখ এবং শক্ত টানটান শরীর হলেই বুঝবেন ইলিশটি টাটকা ও কেনার জন্য একদম উপযুক্ত। 

আরও Ilish