জানেন কেন ATM-এর কিপ্যাড মেটালের হয়?

Published:

ATM Keypads

প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনে ATM মেশিনের ব্যবহার বেশ বেড়েছে। টাকা তোলার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় ATM কাউন্টারে ঢুকে কার্ড পাঞ্চ করে টাকা বের করে নিচ্ছে। আর এর জন্য দরকার লাগে পিন। সেক্ষেত্রে পিন দেওয়ার বোতামগুলো (ATM Keypads) হয় মেটালের। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন এই যন্ত্রে প্লাস্টিকের বদলে শক্তপোক্ত মেটালের কিপ্যাড ব্যবহার করা হয়? তাহলে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

কেন ATM-এর কিপ্যাড সবসময় মেটালের হয়?

ATM মেশিনের কাঠামো মজবুত লোহা দিয়ে তৈরি এবং এটি বেশ ভারী হয়। যেহেতু প্রতিদিনই এই মেশিন অনেক ব্যবহার করা হয় তাই এই ব্যবস্থা। আর সেক্ষেত্রে যাতে মেশিনের স্থায়িত্ব দীর্ঘদিন চলে, সেটি নিশ্চিত করতেই কিপ্যাডটিও শক্তিশালী উপাদান দিয়ে তৈরি করা হয়। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল আবহাওয়া। আসলে দেশের বহু ATM মেশিন রাস্তার ধারে, কখনও চড়া রোদ বা কখনও বৃষ্টির মতো পরিবেশে থাকে, তাই সেক্ষেত্রে যন্ত্র যাতে নষ্ট না হয় তাই নির্দিষ্ট মানের ধাতু ব্যবহার করে কিপ্যাডের স্থায়িত্ব বাড়ানো হয়।

থার্মাল হ্যাকিং বন্ধ করতে এই ট্রিক

এছাড়াও এটিএম মেশিনগুলোতে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিকের কিপ্যাড রাখা হয় না। গ্রাহকদের সম্পদ রক্ষার স্বার্থে মেটাল ব্যবহার করা হয়। এর কারণ হল, প্লাস্টিক থাকলে তার উপর কোনও চোর হিট ডিটেক্টর ব্যবহার করে অন্য লোকের পাসওয়ার্ড জেনে নিতে পারবে। একে ‘থার্মাল হ্যাকিং’ বলে। কারণ প্লাস্টিক কিছুক্ষণের জন্যও তাপ ধরে রাখে। তবে, লোহার কিপ্যাড বেশিক্ষণ তাপ ধরে রাখে না, ফলে হিট ডিটেক্টর ব্যবহার করে চোরের পক্ষে পাসওয়ার্ড জানা কঠিন হয়ে যায়।

আরও পড়ুন: মালদ্বীপ নয়, জানেন ভারতের কোথায় ‘হার্ট শেপ আইল্যান্ড অবস্থিত?

পাশাপাশি ভাঙচুর থেকে রক্ষা পাওয়াও এই ধরনের মজবুত কিপ্যাড ব্যবহারের অন্যতম কারণ। আসলে এটিএমের কিপ্যাডে গ্রাহক নিজের গোপন PIN দেন, যাতে সহজে ক্ষতিগ্রস্ত না হয়। তাই এই ব্যবস্থা। তবে তার মানে এটা নয় যে মেটাল কিপ্যাড বলে সেটা সম্পূর্ণ নিরাপদ। চুরি বা বিপদের পরিমাণ সামান্য কমায় বটে কিন্তু অনেক সময় ATM চুরি করার খবরও পাওয়া গিয়েছে।