বিক্রম ব্যানার্জী, কলকাতা: মারাত্মক ঘটনা! এক্সপ্রেস ট্রেনের ফাস্ট ক্লাস কোচে বেআইনিভাবে মদ নিয়ে যাচ্ছিলেন যুবতী। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনের ওই কামরায় তল্লাশি চালায় রেল পুলিশ (Railway Police)। আর তারপরেই ওই যুবতীকে হাতেনাতে ধরেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই এই দৃশ্য (Viral Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, নয়া দিল্লি থেকে জয়নগরগামী স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসের প্রথম শ্রেণীর কামরায় করে মদ পাচার করছিলেন ওই অভিযুক্ত! যেই ঘটনায় তাঁকে গ্রেফতার করে জেরা করছে RPF।
মদ সমেত হাতেনাতে ধরা পড়লেন যুবতী!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস থেকে সমস্তিপুর জংশনে এক যুবতীকে নামিয়েছে বেল পুলিশ। প্ল্যাটফর্মে তাঁর সমস্ত ব্যাগে তল্লাশি চালাচ্ছেন রেল পুলিশের আধিকারিকরা। ভরা স্টেশনে চুপচাপ প্ল্যাটফর্মে একটি কোণে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবতী। ভিডিওটিতে দেখা গেল, ওই মহিলার ব্যাগ থেকে একে একে দামি ব্র্যান্ডের মদের বোতল বের করছেন পুলিশ আধিকারিকরা।
রেল পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর ব্যাগ থেকে বেশ কিছু দেশি-বিদেশী ব্র্যান্ডের দামি মদ পাওয়া গিয়েছে। মূলত গোপন সূত্রে খবর পেয়ে জয়নগরগামী স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে অভিযান চালিয়েছিলেন রেল পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে, প্রথমদিকে নিজের ব্যাগ পুলিশকে দেখাতে অস্বীকার করেছিলেন ওই যুবতী। যদিও পরবর্তীতে বল প্রয়োগ করে পুলিশ তাঁর কাছ থেকে ব্যাগ নিয়ে একাধিক দামি ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করে।
अब इसे स्मगलिंग कहें या किसी अपने को खुश करने के लिए दिया जाने वाला ‘उपहार’?
बिहार में शराब तस्करी का नया तरीका!
राजधानी दिल्ली से 1st Class AC ट्रेन के जरिए महंगे लगेज बैग में शराब की कथित तस्करी का एक नया तरीका सामने आया है।
वायरल वीडियो के अनुसार, करीब 20–25 वर्ष की एक… pic.twitter.com/Lp3wfBnDyY
— NCIB Headquarters (@NCIBHQ) September 5, 2026
আরও পড়ুন: আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত, কোথায়-কখন দেখবেন লাইভ ম্যাচ? জানুন
পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনে চেপে ওই মদগুলি পাচারের চেষ্টা করছিলেন অভিযুক্ত। তবে হাতেনাতে ধরা পড়তেই সেই চেষ্টা জলে গিয়েছে! রেল পুলিশের কয়েকজন আধিকারিক জানিয়েছেন, ঠিক কোন কারণে ওই যুবতী একেবারে বেআইনিভাবে মদের বোতলগুলি ট্রেনে করে নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে আসলেই কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে RPF এর বিশেষ দল। তবে প্রশ্ন উঠছে, বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্বেও কীভাবে মদ নিয়ে অবাধে যাতায়াত করতে পারছে যে কেউ?










