বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 মহিলাদের এশিয়া কাপে দারুণ ছন্দ ধরে রেখেছে ভারত (Team India)। অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এখনও পর্যন্ত গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জিতেছে ভারতীয় নারী বাহিনী। সেই সূত্রেই সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। তবে আজ অর্থাৎ শনিবার তারা মুখোমুখি হতে চলেছে, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India Vs Pakistan)। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজকের সেই হাই ভোল্টেজ ম্যাচ। বর্তমানে সে দিকেই চোখ রয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। কিন্তু কোথায় বিনামূল্যে দেখবেন এই ম্যাচ? রইল ঠিকানা।
কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?
মহিলাদের চলতি এশিয়া কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ 5 সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত 8টা থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তানের দুর্ধর্ষ ম্যাচ। চলতি এশিয়া কাপের নবম ম্যাচ হতে চলেছে এটি। 8 টায় খেলা শুরু হলেও তার ঠিক আধঘন্টা আগে অর্থাৎ সাড়ে সাতটায় হবে টস। আর এই পর্বে জিততে পারলে ম্যাচে একদিক থেকে এগিয়ে থাকবে ভারত।
কোথায় বিনামূল্যে দেখবেন এই ম্যাচ?
মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি টেন 1 এবং সনি টেন 3 চ্যানেলে। এই দুই চ্যানেলেই সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি। এছাড়াও ডিডি ফ্রিডিশের মাধ্যমে ডিডি স্পোর্টস চ্যানেলেও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি মোবাইল ফোন থেকে দেখতে চাইলে চোখ রাখতে হবে সনি লিভ অ্যাপে। এখানেই চলবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ।
আরও পড়ুন: শুভাশিস বসু বাদ পড়লে মোহনবাগানের অধিনায়ক হতে পারেন এই ভারতীয়
পাকিস্তানের উপর আধিপত্য ভারতের
মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। টুর্নামেন্টের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, আজ পর্যন্ত এশিয়া কাপে মোট সাতবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তানের। সেই আসরে ছয়বারই জিতেছে ভারতীয় মহিলা দল। অন্যদিকে মাত্র একবার জিততে পেরেছে পাকিস্তান। একইভাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত মোট 17 বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে 14টি ম্যাচে জিতেছে ভারত। বাকি তিনটেতে জিততে পেরেছে পাকিস্তান ব্রিগেড।










