বিশ্বের দীর্ঘতম ৭ রেলওয়ে প্ল্যাটফর্মের ৬টিই ভারতে, একটি বাংলায়, দেখুন লিস্ট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যান্য পরিবহনের তুলনায় কম খরচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় রেল (World’s Longest Railway Platforms)। ট্রেনে চেপেই দূর দূরান্তে পাড়ি দেন যাত্রীরা। ভারতের পাশাপাশি বিশ্বের কমবেশি প্রায় সব দেশেই রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। ট্রেন চলাচলের জন্য যেমন রয়েছে রেল ট্র্যাক, তেমনই যাত্রী ওঠানামার জন্য রয়েছে অত্যাধুনিক সব প্ল্যাটফর্মও। সেগুলির প্রত্যেকটি একে অপরের থেকে আলাদা। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 7 প্ল্যাটফর্মের মধ্যে 6টিই রয়েছে ভারতে। বাকি একটি আমেরিকায়। আজকের প্রতিবেদনে রইল সেই 7 দীর্ঘতম প্ল্যাটফর্মের তালিকা।

বিশ্বের দীর্ঘতম 7 রেলওয়ে প্ল্যাটফর্ম

সাত নম্বর প্ল্যাটফর্ম

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মগুলির তালিকায় 7 নম্বরে রয়েছে ভারতের জনপ্রিয় রাজ্য উত্তর প্রদেশের ঝাঁসি জংশন। এই স্টেশনের প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য 1,050 মিটার। যোগী আদিত্যনাথ এর রাজ্যে অবস্থিত এই স্টেশন বলা ভাল প্ল্যাটফর্ম দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।

ছয় নম্বর প্ল্যাটফর্ম

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্মগুলির তালিকায় 6 নম্বরে নাম আসে ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের প্ল্যাটফর্ম এর। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ এই স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 1,055 মিটার। বলে রাখি, যাত্রী এবং পণ্য উভয়ই এই স্টেশন দিয়ে যাতায়াত করে।

পাঁচ নম্বর প্ল্যাটফর্ম

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যার্টফর্মগুলির তালিকায় 5 নম্বরে রয়েছে আমেরিকার শিকাগো শহরের জনপ্রিয় স্টেশন স্টেট স্ট্রিট সাবওয়ের প্ল্যাটফর্ম এর। এই প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য কমপক্ষে 1,067 মিটার। সবচেয়ে বড় কথা এই প্লাটফর্মটিতে একটি বিশেষ ভূগর্ভস্থ ব্যবস্থাও রয়েছে।

চার নম্বর প্ল্যাটফর্ম

ভারতীয় রেলের অন্যতম জনপ্রিয় স্টেশন খড়গপুর জংশন। বাংলার এই স্টেশনের প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য 1,072 মিটার। লোকাল এবং এক্সপ্রেস এমনকি মালগাড়িও যাতায়াত করে এই স্টেশন দিয়ে। সে কারণেই প্রতিদিন হাজার হাজার মানুষ এই জংশন দিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছন।

অবশ্যই পড়ুন: নীল জল, লাল কাঁকড়ার মেলা! দিঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই সমুদ্র সৈকত থেকে

তিন নম্বর প্ল্যাটফর্ম

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মগুলির তালিকায় রয়েছে দক্ষিণ ভারত অর্থাৎ কেরালার কোল্লাম জংশনের প্ল্যাটফর্মও। 1,180 মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্ম প্রতিদিন একটা বড় অংশের যাত্রীদের চাপ সামাল দেয়।

দুই নম্বর প্ল্যাটফর্ম

উত্তরপ্রদেশের গোরখপুর জংশনের প্ল্যাটফর্ম বিশ্বের অন্যতম দীর্ঘ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য কমপক্ষে 1,366 মিটার। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী এই স্টেশন দিয়েই যাতায়াত করেন। দক্ষিণ ভারতের অন্যতম লাইফ লাইন বলা যায় এই স্টেশনকে।

প্রথম প্ল্যাটফর্ম

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কর্নাটকের হুব্বালি। এই স্টেশনের প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য কমপক্ষে 1,507 মিটার। 2023 সালের হিসেব অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম। বলে রাখা প্রয়োজন, এই স্টেশনের দেখভালের দায়িত্বে রয়েছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে।