প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন দলে টিকছে না আর মন, এবার NCPI ছেড়ে তৃণমূলে ফিরছেন ৩ সাংসদ (NCPI Mps Wants To Return)। ২০২৪ এ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন ২৯ সাংসদ। কিন্তু ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল (All India Trinamool Congress) সরকার গঠনের ক্ষমতা হারাতেই রাতারাতি ২০ জন সাংসদ যোগ দিয়েছে NCPI-তে। কিন্তু কয়েক মাস পরেই এবার মোহভঙ্গ হল তিন সাংসদের। ভোটারদের কথা মাথায় রেখে নাকি পুনরায় মমতার হাত ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। প্রকাশ্যে এল নাম।
NCPI ছাড়ছেন তিন সাংসদ
কানাঘুষোয় খবর, NCPI এর কয়েকজন সাংসদ নাকি প্রথম থেকেই এনসিপিআই শিবিরে একদমই খুশি নন। তাঁদের শুরুতে একরকম কথা বলা হয়েছিল, পরে অন্যরকম কথা বলা হয়েছে। শুধু তাই নয়, নিজেদের সংসদীয় এলাকাতেও নাকি তাঁরা নানা রোষের মুখে পড়েছে। আর এই অপমানের হাত থেকে রক্ষা পেতে একজন দুজন নয় একেবারে তিন জন দল ছাড়ছেন। জানা গিয়েছে আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তৃণমূলে ফেরার জন্য ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে।
কী বলছেন সাংসদ সৌগত রায়?
আবু তাহের খান ও খলিলুর রহমান তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর- এই ২ আসন থেকে জিতে সাংসদ হয়েছেন। ইতিমধ্যেই দুজনেই তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করে প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি ইউসুফ পাঠানও মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ, তিনিও তৃণমূলের সংসদীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর। এই প্রসঙ্গে সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগে আছে। হয়তো খুব শীঘ্রই দল পরিবর্তন হবে। যাঁরা ফিরতে চাইছেন তাঁদের উপর থেকে পিটিশন তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।” যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে, যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে নেওয়া হবে না। কিন্তু এরপরও এই সিদ্ধান্ত ভাবাচ্ছে সকলকে
আরও পড়ুন: টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান প্রকাশ মুখ্যমন্ত্রীর, নেওয়া হবে কড়া অ্যাকশন
প্রসঙ্গত, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও দিল্লিতে এসে এনসিপিই সাংসদদের সঙ্গে বৈঠকে বসার কথা। এমতাবস্থায় তৃণমূলের ২০ জন সাংসদের মধ্যে যদি তিনজন এনসিপিআই-এর সদস্য পদ ত্যাগ করেন তা হলেই দলত্যাগীর সংখ্যা দুই তৃতীয়াংশের কম হয়ে যাবে এবং এনসপিআই দলত্যাগ-বিরোধী আইনের কবলে পড়বে। যদিও তৃণমূলের বক্তব্য, একটি রাজনৈতিক দলের দুই তৃতীয়াংশ অন্য রাজনৈতিক দলের সঙ্গে মিশে গেলে তারা আইনের আওতায় পড়বে না। এখন দেখার এই তিন সাংসদ আদতে NCPI ছেড়ে তৃণমূলে ফিরে আসে কিনা।










