প্রীতি পোদ্দার, কলকাতা: নিজের দলের মধ্যে এবার বাঁধলো শোরগোল..সোশ্যাল মিডিয়ায় (Social Media) দলীয় ‘বিপ্লবীদের’ তীব্র আক্রমণ করলেন সিপিএমের (CPIM) বিধায়ক মোস্তাফিজুর রহমান (Mostafijur Rahaman) ওরফে রানা। রাজ্য সিপিএমের প্রথম সারির নেতাদেরা কত জন নিজেদের বুথে ভোটে জেতেন সেই প্রশ্ন তুলে রীতিমত দলের একাংশকে কাঠগড়ায় তুললেন সিপিএমের বিধায়ক। তবে কি এবার দলবদলের পথে হাঁটতে চলেছেন রানা?
ক্ষোভ প্রকাশ মোস্তাফিজুর রহমান
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানা একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘বেশি জ্ঞান না দিয়ে নিজের বুথগুলো দেখেন বিপ্লবী কমরেডরা। নিজেদের বুথে আপনি সিপিএম, এটা মানুষ জানে তো? তারপর সমালোচনা করবেন। আর আমি এবার ভোটে নিজের গ্রামে ৩৫০ ভোট লিড দিয়েছি। একদম স্বাভাবিক ভোট হয়েছে।” আর এই পোস্ট প্রকাশ্যে আসা মাত্রই চরম শোরগোল শুরু হয় নেট দুনিয়ায়। প্রশ্ন উঠতে থাকে আচমকা কেন সোশ্যাল মিডিয়ায় একথা লিখলেন ডোমকলের বিধায়ক?

কী কারণে বাড়ছে বিতর্ক?
সিপিএম বিধায়কের পোস্টকে ঘিরে প্রশ্ন উঠতেই মোস্তাফিজুর রহমান স্পষ্ট করেছেন, “এই পোস্ট দলের বিরুদ্ধে নয়। দলের ফেসবুক বিপ্লবীদের বিরুদ্ধে।” যদিও দলের প্রথম সারির কেউই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সিপিএমের অন্দরে শোনা যাচ্ছে সম্প্রতি ‘দাদাগিরি’ নামক রিয়েলিটি শো-তে অংশগ্রহণকারী অতিথি হিসেবে গিয়েছিলেন রানা। সেখানে ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্র, নওশাদ সিদ্দিকি এবং সজল ঘোষ এবং কৌস্তভ বাগচী। কেন সিপিএম বিধায়ক ওই মঞ্চে গেলেন, আদেও দল অনুমতি দিয়েছিল কিনা এই ধরনের নানা প্রশ্ন তুলেছিলেন সিপিএমের ফেসবুক ফ্রন্টের একাংশ। আর তাতেই এই বিবাদ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাসপেন্ড উচ্চশিক্ষা দফতরের কর্মী পারমিতা সেন
ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমানের সঙ্গে ফেসবুক পোস্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ‘যা বলার ওখানেই বলেছি। আমার মনে হয়েছে এখন সকলকে নিজের নিজের বুথে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সেই কারণেই লিখেছি।’ যদিও রাজ্য কমিটির নেতার এহেন পোস্ট রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে। অনেকে আবার ভাবছে প্রতীক উর রহমানের মতোই মোস্তাফিজুর রহমানও দল পরিবর্তন করবে। তবে দলের শীর্ষ নেতাদের তরফে কোনরকম কোন মন্তব্য শোনা যায়নি।










