প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের নেতা নয়, এবার ডিম থেরাপির শিকার হলেন এক বিজেপি নেতা! ঘটনাটি ঘটেছে নিউটাউন (New Town) এলাকায়। অভিযোগ উঠেছে, সেখানকার বিজেপি নেতা (BJP Leader) বরুণ বিশ্বাস এক বৃদ্ধার কাছ থেকে বেআইনিভাবে আবাসনের একটি ফ্ল্যাট দখল করে বসবাস করছিলেন। আর সেই খবর পুলিশের কাছে যেতেই বিজেপি নেতাকে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। ছোড়া হয় অজস্র ডিম।
ডিম থেরাপির শিকার হলেন বিজেপি নেতা
ক্ষমতার রদবদল হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, তোলাবাজির অভিযোগ উঠে আসছে। আর তাই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা গত কয়েক দিন ধরেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে চলেছে। এখানেই শেষ নয়, তাঁদের ঘিরে আবার ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হচ্ছে। কিন্তু এবার এই ডিম থেরাপির শিকার হলেন নিউটাউনের এক বিজেপি নেতা। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ডিম থেরাপি দেওয়া হয়েছিল নিউটাউনের বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে। অভিযোগ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এক বৃদ্ধার একটু ফ্ল্যাট দখল করেছিল আর তাই নিয়েই শুরু হয়েছে ঝামেলা।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলেও নো টেনশন! বিরাট আপডেট দিল রাজ্য সরকার
ঔদ্ধত্যপূর্ণ আচরণ পুলিশের সঙ্গে!
সূত্রের খবর, নিউ টাউনের ‘ইস্টার্ন হাই’ নামক বহুতলে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এবং ভয় দেখিয়ে বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বিজেপি নেতা। বহুবার অভিযোগ করা হলেও কাজ দেয়নি, শেষে আদালতের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে যায় নিউ টাউন থানার পুলিশ। এদিকে পুলিশের সামনেই চেয়ারে বসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ওই বরুণ বিশ্বাস। এমনকি থানায় যেতেও অস্বীকার করেন তিনি। পরে বহু তর্কাতর্কির পর পুলিশ তাঁকে টানতে টানতে গাড়িতে তোলে। তখনই আবাসিকরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন এবং তাঁর দিকে ডিম ছুড়ে মারেন।
আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয়ের চিকিৎসকদের হতে পারে রেজিস্ট্রেশন বাতিল! তদন্তে কাউন্সিল
প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূল নেতাদের লক্ষ্য ডিম ছোড়া নিয়ে রাজনৈতিক মহলে মহা শোরগোল পরে গিয়েছিল। এমনকি বিজেপি বিধায়ক ও নেতারাও এই নিয়ে প্রতিবাদ করেছিল। কিছুদিন আগেই এই নিয়ে সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-ও। এই জিনিস বিজেপি নেতাকর্মীদের সঙ্গেও হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। এবার সত্যিই তাই ডিম থেরাপির শিকার হলেন এই বিজেপি নেতা।










