সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি দেশের সেরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। প্রধানমন্ত্রী হিসেবে তিনি জহরলাল নেহেরুর নাম উল্লেখ করেন, আর মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার পিনারাই বিজয়নের নাম উল্লেখ করেন। এমনকি তিনি জানিয়েছিলেন, রাজ্যের উন্নতির ক্ষেত্রে এই তিনজন মুখ্যমন্ত্রীর ধারে-কাছে ঘেঁষতে পারবেন না অন্য কেউ। তবে এবার পছন্দের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই জনপ্রিয়তার দিক থেকে হারালেন অভিজিৎ।
অভিজিতের কাছে পিছিয়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল
সম্প্রতি ইন্ডিয়া টুডের ‘মুভ অফ দ্য নেশন’ সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওই রিপোর্টে দেখা গিয়েছে, দেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের তুলনায় অভিজিৎ দীপকেকেই সমর্থন করছেন বেশি মানুষ। দু’জনের মধ্যে তুলনা করলে অরবিন্দের থেকে অভিজিৎ ১.৫ শতাংশে এগিয়ে গিয়েছেন। যদিও দেশের এখনও ৪৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চান।
প্রসঙ্গত, দিল্লির যন্তরমন্তরে নিট বিতর্ককে ইস্যু করে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর এই সমীক্ষা পরিচালনা করা হয়। সেই অনুযায়ী, দেশে যদি আজ নির্বাচন হয়, তাহলে ফের এনডিএ সরকার গঠন করবে। রিপোর্ট বলছে, এনডিএ পাবে ৩২৬টি আসন, অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে যাবে ১৮৫টি আসন। এমনকি ভোটের শতাংশের বিচারে ৪৫ শতাংশ পাবে এনডিএ এবং ৩৯ শতাংশ ভাবে ইন্ডিয়া জোট। পাশাপাশি প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকেই প্রথম স্থানে রাখছেন বেশিরভাগ মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: মিলবে কেন্দ্রীয় হারে ডিএ? গ্রান্ট ইন কর্মীদের নিয়েও প্রকাশ্যে এল বড় বার্তা
উক্ত সমীক্ষাটি ১ জুলাই থেকে ২৫ আগস্টের মধ্যে দেশজুড়ে পরিচালিত হয়েছিল। সেখানে আনুমানিক ১ লক্ষ ১৬ হাজার ৬৪৪ জনের মতামত নেওয়া হয়েছিল বলেই খবর। এমনকি আশ্চর্যজনক বিষয়, অভিজিৎ দীপকেকে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে এগিয়ে রাখছেন অনেকে। যদিও পরিসংখ্যানে তিনি খুব সামান্য ভোট পেয়েছেন, কিন্তু তাঁর পছন্দের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তুলনায় ১.৫ শতাংশ বেশি মানুষ তাঁকেই প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখছেন। অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন ২৭.১ শতাংশ মানুষ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জেসেফ বিজয়কে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখছেন ৯.২ শতাংশ মানুষ। এমনকি মমতা বা অখিলেশ যাদবকেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কেউ কেউ।










