“বাটি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে” তমলুক থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ২০৯টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। এমনকি উপনির্বাচনেও খেল দেখিয়েছে বিজেপি। প্রত্যাশা মতো নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানি রথ তো ১ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেনই, তার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরও দখল করেছেন বিজেপির প্রার্থী শাখারভ সরকার। তবে এবার পুরভোটে তৃণমূলের নাম নিশানা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

পুরভোট নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে গিয়ে টার্গেট ছুড়ে দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ১ লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থীকে জয়লাভ করাতে। কথা মতোই হাসিরানি রথ বিপুল ভোটে জয়লাভ করে বিধানসভায় গিয়েছেন। এদিকে কালীপুজো মিটলেই সম্ভবত পুরভোট। কলকাতার পাশাপাশি হলদিয়াসহ একাধিক পৌরসভায় যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোনও ভোট না পায় সেই আবেদন জানিয়ে আসলেন শুভেন্দু।

এদিন তমলুক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী দিন হলদিয়া পুরসভা নির্বাচন রয়েছে। আমি দু-একদিনের মধ্যেই বসব। পুরো জেলার কর্মীরা একদম ঝাপিয়ে পড়বেন। পুরো শূন্য করে দিতে হবে। কোনও রকম ঢিলামি দেওয়া যাবে না। যেভাবেই হোক বিজেপিকে এখানে জেতাতেই হবে। ৩০টি আসনে একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে খালি হাতে। অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। আর যাতে ক্ষতি না করতে পারে তার অবস্থা করতে হবে।”

আরও পড়ুন: দীপাবলীর আগেই সুখবর, হাজার হাজার কর্মীর বেতন ও DA বাড়াল সরকার

শুভেন্দুর কথা থেকে স্পষ্ট, পুরভোট নিয়ে প্রস্তুতির কোনও কমতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। একেবারে কোমর বেঁধেই নামবে বিজেপি। এদিকে এবারের বিধানসভা নির্বাচনে তমলুকে ১ লক্ষ ৩৬ হাজার ভোটে জয়লাভ করেন হরে কৃষ্ণ বেড়া। পাশাপাশি তমলুক সংসদীয় এলাকাও এখন গেরুয়া শিবিরের দখলে। ২৪ এর লোকসভা নির্বাচনে সেখান থেকে জিতেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই পুরভোটেও এই আসন হাতছাড়া করতে চাইছে না বিজেপি।

google button