ব্যালটে হওয়া নির্বাচনেও জয়জয়কার NDA-র, অন্ধ্রপ্রদেশের ভরাডুবি কংগ্রেস ও বিরোধীদের

Published:

Andhra Pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই নির্বাচনে ইভিএম-র বিরোধিতা করে আসছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি। তাদের একটাই দাবি, ব্যালট পেপারে নির্বাচন। তবে এমএলসি নির্বাচন ব্যালট পেপার হলেও সেখানে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। আর এবার ব্যালট পেপারের মাধ্যমে হওয়া স্থানীয় পুরসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বিরোধীদের কার্যত ধুলিস্যাৎ করে দিলে এনডিএ সমর্থিত দল তেলেগু দেশম পার্টি। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে ব্যাপক সাফল্য পেয়েছে এনডিএ।

ব্যালট পেপারের নির্বাচনে বিরোধীরা ধুলিস্যাৎ

নির্বাচনের ফলাফল অনুযায়ী, রাজ্যের মোট ১৩টি পুরনিগমের মধ্যে ৯টিতেই জয়লাভ করেছে এনডিএ জোট। যদিও আইনি জটিলতার কারণে শ্রীকাকুলাম পুরনিগম এবং অমদালাভালাসা পুরসভায় ভোটগ্রহণ সম্ভব হয়নি। এর পাশাপাশি ৮৬টি পুরসভা এবং নগর পঞ্চায়েতের মধ্যে ৭৫টিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা জয়লাভ করেছে। তবে বাকি বেশ কয়েকটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, প্রায় ১৭টি পুরসভা এবং নগর পঞ্চায়েতে এনডিএ জোটের প্রার্থীরা কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছেন।

এদিকে এই নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে ওয়াইএসআর কড়াপ্পা জেলায়, যেটি জগনমোহন রেড্ডির পারিবারিক এবং রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। জেলাটির মোট ২৭৯টি মিউনিসিপাল ওয়ার্ডের মধ্যে কংগ্রেস পার্টি মাত্র ৭টি ওয়ার্ডে জয়লাভ করেছে। আর বাকি আসনগুলিযে বড় ব্যবধানে জয়ী হওয়ার পাশাপশি জেলার ছয়টি পুরসভাতেও জয়লাভ করেছে এনডিএ। এমনকি খোদ জগনমোহন রেড্ডির নিজের বিধানসভা কেন্দ্র পুলিভেন্দুলার পুরনির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিরোধী প্রার্থীর। সেখানে টিডিপির চেয়ারম্যান পদপ্রার্থী গীতা কুমারী ১৩,৮৭৫ ভোটে বিশাল জয়লাভ করেছে।

বলে দিতে হয়, ২০২১ সালের পুরনির্বাচনে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস একছত্র অধিপত্য বিস্তার করেছিল। সেই সময় রাজ্যের ৮৭টি পুরসভার মধ্যে ৮৬টি এবং সবকটি পুরনিগমে জয়ী হয়েছিল হাত শিবির। কিন্তু বর্তমান বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর স্থানীয় সরকার নির্বাচনেও তাদের এই করুণ পরিস্থিতি যে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: আগামীকালই অন্নপূর্ণা যোজনার যোগ্য-অযোগ্যদের ভাগ্য নির্ধারণ, বিজ্ঞপ্তি নবান্নের

এই ঐতিহাসিক জয়ের পর শাসক জোটের পক্ষ থেকে সরকারের উপর জনগণের আস্থা দিনের পর দিন বাড়ছে বলেই দাবি করা হয়েছে। টিডিপির রাজ্য সভাপতি পল্লা শ্রীনিবাস রাও জানিয়েছেন, এই রায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং মন্ত্রী নারা লোকেশের নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের অগভীর বিশ্বাসের প্রতিফলন। এমনকি মন্ত্রী লোকেশ সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, এই বিপুল জনসমর্থন কোনও উদযাপনের বিষয় নয়, বরং মানুষের সেবা করার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

google button