সব লড়াই শেষ, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Published:

Ujjal Biswas

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। বেশ কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বিগত তিন সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা গিয়েছে, বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কের স্ট্রোক এবং তারপর বিভিন্ন শারীরিক সমস্যার মধ্য দিয়েই চলছিলেন তিনি। এমনকি নিউমোনিয়ার পাশাপাশি মূত্রনালীতে সংক্রমণ এবং সেপটিক শকের পাশাপাশি একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে তাঁর। প্রসঙ্গত, ২০২২ সাল পর্যন্ত তৃণমূলের আমলে কারা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। রিফ্রেশ করতে থাকুন।

google button