হরভজন সিং থেকে স্বাতী মালিওয়াল, রাঘব চাড্ডার সাথে বিজেপিতে যোগ ৭ AAP সাংসদের

Published:

Raghav Chadha

সৌভিক মুখার্জী, কলকাতা: চারদিকে যখন নির্বাচনের হাওয়া বইছে, ঠিক তখনই ভারতে জাতীয় রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটল। আম আদমি পার্টির অন্যতম পরিচিত মুখ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) দল ছেড়ে এবার ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগদান করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। এমনকি তিনি একা নন, তাঁর সঙ্গে রাজ্যসভার আরও ছয়জন সাংসদ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। কারা কারা যোগদান করলেন এবার দেশের শাসক দলে?

কারা ছেড়েছেন দল?

বলে রাখি, রাঘব চাড্ডা আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তালিকায় রয়েছেন রাঘব চাড্ডা নিজে, স্বাতী মালিওয়াল, ক্রিকেটার হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, রজিন্দার গুপ্ত, বিক্রম সাহিনী। উল্লেখ করার বিষয়, রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সাংসদ ছিলেন। আর তার মধ্যে ৭ জন চলে যাওয়ার কারণ দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে তাঁরা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজেদের আলাদা গোষ্ঠী হিসেবে সংযুক্তির আবেদনে জমা দিয়েছেন।

এদিকে দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাঘব চাড্ডা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, “আমি গত ১৫ বছর ধরেই আম আদমি পার্টির জন্য রক্ত ঘাম দিয়েছি। আর তারা এখন নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। আমি এতদিন ভুল দলে সঠিক লোক ছিলাম।” এবার আমি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য বিজেপিতে যোগদান করছি। তিনি অভিযোগ করেছেন, দল এখন দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত।

আরও পড়ুন: দেবের সাথে ছবি তুলতে না পেরে অজ্ঞান হলেন তরুণী, তারপর যা করলেন অভিনেতা

তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দলের নেতা সঞ্জয় সিং। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন যে, এটি বিজেপির অপারেশন লোটাসের ফল। তিনি বলেছেন, “ইডি এবং সিবিআইকে ভয় দেখিয়ে আমাদের সাংসদদেরকে কেনা হয়েছে। পাঞ্জাবে ভগবন্ত মান সরকারের ভালো কাজে বাধা দেওয়ার জন্যই এই নোংরা রাজনীতি করা হচ্ছে। পাঞ্জাবের মানুষ এই বিশ্বাসঘাতকতা কোনওদিন ভুলবে না।”