সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ জুলাই। আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে তা জানতে হলে অবশ্যই শুরু করুন আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই। পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র তুলা এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করবে। এদিকে সাধ্য এবং শুভ যোগ বিরাজ করছে আজকের এই দিনটিতে। পাশাপাশি স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রভাব পড়বে। নবমী তিথির বিশেষ দিনটিতে যেহেতু বুধবার পড়ছে, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জন্য দিনটি খুব একটা ভালো নাও কাটতে পারে। কোন কোন রাশি তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল
আজ নিজের ক্ষমতার বাইরে যাবেন না, এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। আত্মীয়রা আপনার আগের টাকা পরিশোধ না করলে তাদেরকে টাকা ধার না দেওয়া উচিত। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে না। আজ পরিবারকে সময় দেওয়া উচিত। তাদের অনুভব করতে দিতে হবে যে আপনি তাদেরকে যত্ন করেন। তাদের সঙ্গে ভালো সময় কাটান। আজ বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে। অনেক কিছু অর্জন করার ক্ষমতা থাকবে। সামনে আসা সুযোগগুলি কাজে লাগাতে হবে। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আজ আপনার কাজ প্রভাবিত হতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে সাদা গোলাপ ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি
শিশুরা আপনার সন্ধ্যাবেলাটিতে আনন্দের ঝলক নিয়ে আসবে। ক্লান্তিকর বা একঘেয়ে দিনকে বিদায় জানানোর জন্য আজ সুন্দর রাতের খাবারের পরিকল্পনা করতে পারেন। আজ দিনটি আরও ভালো করার জন্য অতীতে আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভবান হতে পারেন। পার্টিতে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার প্রিয়জনের রাগ দূর করার জন্য নিজের ভিতরে হাসি রাখতে হবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: বাড়িতে লাল রঙের পর্দা বা বিছানার চাদর ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থা আরও উন্নত হবে।
মিথুন রাশি
আজ আপনার আচরণ সকলকে আকৃষ্ট করতে পারে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হলে আর্থিক লাভ হতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। সামনে আসা নতুন অর্থ উপার্জনের ধারণাগুলোকে কাজে লাগাতে হবে। আজ আপনি আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। পাশাপাশি অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আজ আপনার সঙ্গে রোমান্টিক মেজাজের মাধ্যমে দিনটি কাটাতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে আজ।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে আজ মধু খাওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্ত আনবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন তারা কোথাও থেকে অর্থ পেতে পারেন, যা জীবনের অনেক সমস্যা দূর করবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রেমিকা আপনার কাছে অনুভূতি খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারবে না, যা তাকে দুঃখিত করে তুলবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ বিশেষ কোনও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বাড়ি এসে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে আজ।
প্রতিকার: প্রেমের জীবন ভালো করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি কিংবা পারফিউম উপহার দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ ধৈর্য হারাবেন না। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। আজ আপনি টাকা খরচ করতে পারেন। কিন্তু বাজেট পরিকল্পনা করা দরকার। নাহলে সমস্যা হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে। কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। স্বাস্থ্য একদমই ভালো থাকবে না আজ এই রাশির জাতক জাতিকাদের। প্রেমিক বা প্রেমিকা আপনার কথা শোনার থেকে তার নিজের মনের কথা বলতে বেশি পছন্দ করবে। আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সূর্যোদয়ের সময় ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানোর চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলোকে সমাধান করতে হবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং আপনার বাবা কিংবা কোনও পিতৃসুলভ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আজ আপনার স্বভাব বাবা-মায়ের মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ ইতিবাচক চিন্তা করার জন্য দিনটি ভালো। দ্বন্দ্ব সত্বেও আজ আপনার প্রেমের জীবন ভালো যাবে। যোগ্যতা এবং প্রতিভা প্রদর্শন করতে পারবেন। আজ আপনি অগোছালো ঘর পরিষ্কার করে সময় কাটাতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতির জন্য কোনও দরিদ্র ব্যক্তিকে লোহার বাসনপত্র দান করার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ বন্ধুরা আপনাকে সমর্থন করবে এবং খুশি রাখতে পারে। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখাই উচিত। আজ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আকর্ষণীয় সৃজনশীলতা বাড়ির পরিবেশকে মনোরম করে তুলবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত তারা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি অবসর সময় খেলাধুলা করে কাটাতে পারেন। তবে এই সময় কোনও ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে খাবারে জাফরান ব্যবহার করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনি ঝামেলা ছাড়াই আরাম করতে পারবেন। পেশীগুলিকে শিথিল করার জন্য তেল মালিশ করতে পারেন। আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম নজরে আসবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। বন্ধু বা পরিবারের সাথে সান্ধ্যকালীন অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। আজ এমন কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। তাৎক্ষণিক কোনও আসবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য রুপোর গয়না বেশি করে পরার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করা উচিত। অন্যান্য দিনের তুলনায় আর্থিকভাবে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে, এবং লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার কাছের কোনও ব্যক্তি খুব অদ্ভুত মেজাজে থাকতে পারে, এবং তাকে বোঝা আপনার পক্ষে অসম্ভব হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ কিছু সেরা সুযোগ আপনার সামনে আসতে পারে। কিন্তু সেই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে।
প্রতিকার: পারিবারিক জীবনের সমস্ত বাঁধা দূর করার জন্য ঢাকনা সহ একটি খালি মাটির পাত্র প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যদের অনুভূতির প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে কোনও ভুল সিদ্ধান্ত আজ অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ বাড়ির বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিলে আপনার আর্থিক লাভ হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। প্রিয়জনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। আজ কাজ এবং অগ্রাধিকারের উপর মনোযোগ দিতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের। আজ আপনার হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে আজ একটি কুকুর পোষার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ খেলাধুলা করে সময় কাটাতে পারেন। আজ অন্যদের থেকে বেশি খরচ করতে পারেন। কাজের চাপ মানসিক অস্থিরতা বা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। আজ আপনার শৈল্পিক বা সৃজনশীল দক্ষতার প্রশংসার হতে পারে। এর ফলে অপ্রত্যাশিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। জীবনসঙ্গীর অলসতা আজ আপনার অনেক কাজ নষ্ট করতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করতে হলে সাদা মার্বেল পাথরের উপর সাদা চন্দনের পেস্ট লাগিয়ে তার উপর জল ঢালার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনার সন্তানরা আপনার ইচ্ছা মতো আচরণ করবে না, যা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। আজ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ নিলে আপনার আর্থিক লাভ হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। আজ সকলেই আপনার মনোযোগ আকর্ষণ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি এই রাশির জাতক জাতিকাদের জন্য একদমই ভালো নয়। আজ ভিন্ন মত আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে তর্কের কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে টিয়া পাখিকে কাঁচা লঙ্কা খাওয়ানোর চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










