একঘেয়ে মাছ রান্না না করে বাড়িতেই বানান বাংলাদেশি স্টাইলে কাসন পোড়া ঝোল, রইল রেসিপি

Published:

Kason Pora Jhol

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ দিয়ে যে নানারকম ভিন্ন স্বাদের রান্না করা যায় তা কল্পনার বাইরে। কারণ বাঙালি হল মাছ প্রিয়। কিন্তু রোজ রোজ একঘেয়ে মাছের (Fish) পদ খেতে সকলের ভালো লাগে না। তাই আজ অন্য কিছু বানানোর চেষ্টা করা যাক, আর সেটি হল পূর্ববঙ্গের বিখ্যাত রান্না ‘কাসন পোড়া ঝোল’ (Kason Pora Jhol)। দেখতে কিছুটা কালচে হলেও, স্বাদ সম্পূর্ণ অন্যরকম হয়। শোনা যায়, পূর্ববঙ্গের কোথাও কোথাও সর্ষেকে কাসন বলে তাই কাসন ভেজে এই রান্নাটি হয় বলে এর নাম কাসন পোড়া মাছ। চলুন সম্পূর্ণ রেসিপিটা জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের মাধ্যম

উপকরণ

কাসন পোড়া ঝোলের রেসিপি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – চারাপোনা মাছ, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, কালো সর্ষে, সাদা জিরে, জিরে গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

অনুষ্ঠান বাড়িতে বড় বড় রুই, কাতলা দিয়ে শুধুমাত্র কালিয়া, কোর্মা বানানো হয়। আর তার সঙ্গে মটন চিকেন তো রয়েছেই। কিন্তু রোজ রোজ এই একঘেয়ে ভারী খাবার খেতে একদমই মন চায় না। তাই চলুন আজকে শিখে নেওয়া যাক কীভাবে বাংলাদেশি স্টাইলে কাসন পোড়া ঝোল বানানো যায়।

  • প্রথমে চারাপোনা মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলি নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
  • এবার কড়াইতে কালো সর্ষের দানা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ওই একই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে।
  • ভাজা সর্ষের দানাগুলো এবার একটি ব্লেন্ডারে ঢেলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে সেগুলি আলাদা পাত্রে তুলে নিয়ে মাছের তেলটা সামান্য ঠান্ডা করে নিতে হবে।

আরও পড়ুন: চিংড়ি এবং ওলের মেলবন্ধনে বাড়িতেই ঝটফট বানিয়ে ফেলুন ওল চিংড়ি, রইল রেসিপি

  • তেল ঠান্ডা হয়ে এলে ওর মধ্যে কাঁচালঙ্কা, সাদা জিরে, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে নিতে হবে। এবং সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর মশলা কষে এলে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল ঢেলে অন্তত ৭-৮ মিনিট মাঝারি আঁচে ফোটাতে হবে।
  • মাছের ঝোল ফুটে এলে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার ওপর থেকে ধনেপাতা কুচি, কালো সর্ষের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি বাংলাদেশের বিখ্যাত কাসন পোড়া ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এই পদ খেতে লাগবে দুর্দান্ত।
আরওFishRecipe
google button