চিংড়ি এবং ওলের মেলবন্ধনে বাড়িতেই ঝটফট বানিয়ে ফেলুন ওল চিংড়ি, রইল রেসিপি

Published:

OL Chingri

প্রীতি পোদ্দার, কলকাতা: ওলের তরকারি আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি। অনেকে নিরামিষ হিসেবে খায় আবার অনেকে এই তরকারির সঙ্গে কয়েক টুকরো চিংড়ি মিশিয়ে আমিষ (Recipe) হিসেবে খায়। এতে খাবারের স্বাদ অনেকটাই বদলে যায়। তাই পুজোর মরশুমে বাড়িতে দুপুরের ভোজে বানিয়ে ফেলতে পারেন ওল চিংড়ি (Ol Chingri)। কীভাবে? চলুন বিস্তারিত আলোচনা করে জেনে নেওয়া যাক রান্নার পদ্ধতি।

উপকরণ

ওল চিংড়ি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ওল, চিংড়ি মাছ, নুন, হলুদ গুঁড়ো, আলু, গোটা ধনে, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, ঘি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

বাঙালির হেঁসেলে প্রায় সময়ই চিংড়ির মালাইকারি, ভাপা, নারকেল চিংড়ি, পটল চিংড়ি রান্না হয়ে থাকে। তবে নিত্যনতুন চিংড়ির রেসিপি থাকলে তো কোনো কথাই হবে। চলুন এবার দেখে নেওয়া যাক ওল চিংড়ির রেসিপি।

  • প্রথমে বাজার থেকে আনা বড় এবং ছোট চিংড়ি মাছ গুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এরপর মাছগুলোকে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এদিকে আলু এবং ওলের খোসা ছাড়িয়ে সেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবং সেগুলিকেও ভালো করে জল দিয়ে ধুয়ে রাখতে হবে। অন্যদিকে ব্লেন্ডারের মধ্যে গোটা ধনে, সাদা জিরে, শুকনো লঙ্কা এবং সামান্য জল নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
  • কড়াইতে জল গরম করে কেটে রাখা আলু এবং ওল গুলোকে সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার সময় ওর মধ্যে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। ৭-৮ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে এলে সেগুলির থেকে জল ঝরিয়ে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখতে হবে।

আরও পড়ুন: পুজোয় দুপুরের ভোজ হোক জমজমাট! বাড়িতেই বানান চিকেন দরবারি, রইল রেসিপি

  • এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছোট বড় চিংড়ি মাছ গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে মাছগুলো তুলে কড়াইতে আরো তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে।
  • এরপর মশলা ফোড়নের মধ্যে আলু এবং ওল সেদ্ধ ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলার মিশ্রণটা ঢেলে দিতে হবে। ওর সঙ্গে ছোট চিংড়িগুলো এবং জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পাঁচ থেকে ছয় মিনিট পর বড় চিংড়ি মাছ গুলোকে ওর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে।
  • গ্রেভিটা ধীরে ধীরে ফুটে এলে শেষের দিকে নামানোর সময় ওপর দিয়ে ঘি এবং সামান্য গরম মশলা ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ওল চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই ওল চিংড়ি খেতে দারুণ লাগবে।
আরওPrawnRecipe
google button