প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি হেঁসেলে প্রায় সময়ই সুজি (Semolina) দিয়ে নানারকম বাহারি পদ রান্না (Recipe) করতে দেখা যায় কম বেশি সকলকে। সুজির হালুয়া থেকে শুরু করে সুজির সুজির কাজু বরফি, ঝাল সুজি কত কিছু। সত্যি বলতে সুজি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। কিন্তু আজকাল বাইরে যে হারে ভেজালের পরিমাণ বাড়ছে তাতে বাইরের সুজি কিনে খাওয়া ঠিক কিনা তা নিয়ে ভাবতে হচ্ছে। তবে চিন্তা নেই, এখন আপনিও মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন সুজি (How To Make Suji), রইল পদ্ধতি।
স্বাস্থ্যের জন্য উপকারী সুজি
পুষ্টিবিদদের মতে, সুজিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, জিঙ্ক এবং আরও অন্যান্য পুষ্টিকর উপাদান যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী খাবার। বাচ্চাদের এই ধরনের খাবার খাওয়ালে তাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার দেখা যাবে। কিন্তু, বাজারে যে সুজি পাওয়া যায় তা প্রায়শই কয়েক মাস পুরোনো হয় এবং এতে ভেজাল, ধুলো ও রাসায়নিক থাকার সম্ভাবনা থাকে। এমনকি বাজারে যে সুজি পাওয়া যায় তা প্রায়শই কয়েক মাস পুরোনো হয়, তাই বাজার চলতি সুজির ওপর ভরসা না করে বাড়িতেই বাণিজ্যে ফেলুন নির্ভেজাল সুজি।
কীভাবে বানাবেন সুজি?
প্রথমে একটি পাত্রে গোটা গম সাবধানে বেছে পরিষ্কার করে নিতে হবে। এবং একটি আলাদা পাত্রে সেই গম টাকে জলের মধ্যে একবার ধুয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ভুলেও এই গম টাকে জ্বরের মধ্যে ডুবিয়ে রাখবেন না তাহলে গম নষ্ট হয়ে যেতে পারে। এরপর ভেজা গম একটি পরিষ্কার সুতির কাপড়ের উপর ছড়িয়ে দিতে হবে এবং ফ্যানের নিচে অন্তত ১৫ থেকে ২০ মিনিট শুকোতে দিতে হবে। মাঝে মাঝে কাপড়ের মধ্যে কম গুলোকে পুনরায় হাত দিয়ে এপিঠ ওপিঠ ছড়িয়ে নিতে হবে, যাতে জল পুরোপুরি শুকিয়ে যায়।
আরও পড়ুন: ধাবা স্টাইল বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম তড়কা, রইল সেই রেসিপি
এরপর গম শুকিয়ে এলে একটি ব্লেন্ডারের মধ্যে গমগুলি ব্লেন্ড করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ব্লেন্ডার টি যেন একটানা না চলে। অর্থাৎ যখন গুরু হবে তখন মাঝেমধ্যে সুইচ দুই থেকে তিন সেকেন্ডের জন্য চালিয়ে আবার বন্ধ করে দিতে হবে। পুরোটা যাতে মিহি না হয়ে যায় সেদিকে নজর দিতে হবে। এবার মিহি মিশ্রণটি চালুনি দিয়ে চেলে আলাদা করে নিতে হবে। ছেকে নেওয়ার পর যে অংশটি থালায় থাকবে সেটি হল নিষিদ্ধ সুজি। ব্যাস এবার সেই সুজি দিয়েই নানা রকমের পদ রান্না করতে পারবেন।










