ধাবা স্টাইল বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম তড়কা, রইল সেই রেসিপি

Published:

Egg Tadka

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি পদে ডাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমিষ হোক বা নিরামিষ সকলেই পছন্দ করেন ডাল (Dal Recipes) খেতে। যদিও ডাল আবার হরেক রকমের হয়, মুগ, মসুর, ছোলা, বিউলি সব ডালই সেরা। কিন্তু রুটির সঙ্গে যে ডাল সবচেয়ে বেশি যায়, সেটি হল ডিম তড়কা (Egg Tadka)। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ডিম তড়কার এক সুস্বাদু লোভনীয় রেসিপি।

উপকরণ

ডিম তড়কা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – ৩০০ গ্রাম সবুজ মুগডাল, ২০০ গ্রাম ছোলার ডাল, ১০০ গ্রাম রাজমা, এলাচ, দারচিনির টুকরো, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, ডিম, বিটনুন, কসৌরি মেথি পাতা, ধনেপাতা কুচি, ঘি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

তড়কা উত্তর ভারতের খাবার হলেও আমরা অর্থাৎ বাঙালিদের রান্নাঘরে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই পদ। হামেশাই আমরা দোকান থেকে তড়কা কিনে সেটি দুটি বা রুমালি রুটি দিয়ে খেয়ে থাকি কিন্তু বাড়িতেও যে একই ধরনের ধাবা স্টাইলের তড়কা বানানো যায় সেটির প্রসেস অনেকেই জানে না, তাই তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • ডিম তড়কা (Egg Tadka) বানানোর জন্য আগের দিন রাতে মুগ ডাল, ছোলার ডাল এবং রাজ মা আলাদা আলাদা পাত্রে জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন প্রথমে এই ডালগুলোর থেকে জল ছেঁকে নিয়ে একটি প্রেসার কুকারে ঢেলে নিতে হবে। এরপর ওর মধ্যে জল ভালো করে ভর্তি করে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ, দারচিনির টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
  • এরপর ওই কুকারে মধ্যে মশলা হিসেবে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো সেদ্ধ হয়ে গেলে এবার ঢাকনা সরিয়ে ঠান্ডা করতে দিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে সামান্য সরষের তেল গরম করে ওর মধ্যে রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নিতে হবে।
  • সবজিগুলো হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে সামান্য গোটা জিরেগুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দুই থেকে তিন মিনিট পর কেটে রাখা পেঁয়াজ কুচি, সেগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি।

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে ফেলুন শোল মাছের ধোঁকা, স্বাদ হবে খাসা

  • সবজি গুলো ভালো করে নাড়াচাড়া করার পর এক এক করে দিয়ে দিতে হবে নুন, বিটনুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় দুটো ডিম ফাটিয়ে ভালো করে নাড়াচাড়াও করে নিতে হবে। ৭-৮ মিনিট পর যখন সবজিগুলো ভালো করে মশলা সমেত কষানো হয়ে গেলে তখন সেদ্ধ করে রাখা ডালগুলোকে ঢেলে দিতে হবে।
  • হাতা দিয়ে ডালগুলোকে ভালো করে ঘেঁটে দিতে হবে এবং ওর মধ্যে সেদ্ধ করা ডালের জলটাও ঢেলে দিতে হবে। এরকমভাবে ৭ থেকে ৮ মিনিট পুরো তড়কাটা ফুটিয়ে নিতে। এই সময় আরেকটি ছোট প্যানের মধ্যে সামান্য ঘি, রসুন কুচি, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কসৌরি মেথি পাতা, ২ মিনিট ফুটোনোর পরেই সেটি তরকার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর তার সঙ্গে উপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি ডিম তড়কা।
আরও Dal Egg Egg Tadka Recipe