কালীপূজা ২০২৬ কত তারিখে? দেখুন দীপাবলির দিনক্ষণ, সময়সূচি ও নিয়মকানুন

Published:

Kali Puja 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: এবছর অর্থাৎ ২০২৬ সালে কালীপূজা কত তারিখে (Kali Puja 2026)? সামনেই উৎসবের মরশুম। দুর্গাপূজার পর একে একে লক্ষ্মীপূজা, কালীপূজা, ভাইফোঁটা। তবে দীপাবলি নিয়ে বাঙালিদের মনে উৎকণ্ঠা কম নয়। আর কতদিন বাকি এই বিশেষ উৎসবের? আসলে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর পূজার পাশাপাশি আলোকশয্যায় সাজিয়ে তোলা হয় গ্রাম থেকে শহর। তবে এ বছর কালীপূজার দিনক্ষণ, সময়সূচি, তিথি-নক্ষত্র জানতে পড়ুন প্রতিবেদনটি।

কালীপূজা ২০২৬ (Kali Puja 2026)

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে দুর্গাপূজার পর সবচেয়ে জনপ্রিয় উৎসব হল এই কালীপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব পালিত হয়। আর এই দিনটিকে আলোর উৎসব বা দীপাবলিও বলা হয়ে থাকে। কারণ, গোটা দেশে প্রদীপ এবং আলো জ্বালিয়ে অন্ধকার দূর করার প্রথা প্রচলিত রয়েছে সেই অতীতকাল থেকেই। পশ্চিমবঙ্গে প্রধানত শ্যামা পূজা হিসেবেই মায়ের আরাধনা করা হয়।

কালীপূজা ২০২৬ সময়সূচি (Kali Puja 2026 Date And Time)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, এ বছর অর্থাৎ ২০২৬ সালে কালীপূজা পড়ছে আগামী ৮ নভেম্বর, রবিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তা ২১ কার্তিক, ১৪৩৩।

  • অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৮ নভেম্বর সকাল ১১:২৭ মিনিটে।
  • অমাবস্যা তিথি শেষ হচ্ছে ৯ নভেম্বর দুপুর ১২:৩১ মিনিটে।
  • নিশীথকালের পূজা হবে রাত ১১:৩৯ মিনিট থেকে ১২:৩১ মিনিট পর্যন্ত।

কালীপূজা ২০২৬ একনজরে

বিষয়

তথ্য

উৎসবের নাম

কালীপূজা ২০২৬

বাংলা তারিখ

২১ কার্তিক, ১৪৩৩
ইংরাজি তারিখ

৮ নভেম্বর, ২০২৬

অমাবস্যা শুরু

৮ নভেম্বর সকাল ১১:২৭

অমাবস্যা শেষ

৯ নভেম্বর দুপুর ১২:৩১

কালীপূজার প্রকারভেদ

আসলে মা কালীর অনেকগুলি রুপ হওয়ায় বাংলা, ওড়িশা, বিহার এবং অসমে প্রধান তিনটি মূর্তি পূজা করা হয়। আর সেগুলি হল—

  • দীপান্বিতা কালীপূজা, যেটি বছরে একবার হয়। আর এই কালীপুজো সকলের কাছে বিশেষভাবে পরিচিত।
  • রটন্তী কালীপূজা, যেটি হিন্দু ধর্মে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশি তিথিতে হয়।
  • ফলহরনী কালীপূজা, যেটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়।

কালীপূজার পদ্ধতি

কালীপূজা মন্ডপ বা কালী মন্দিরে সাধারণত হয়ে থাকে। পাশাপাশি অনেক বাড়িতেও এই পূজা হয়। তবে এই পূজার জন্য কিছু নিয়ম মানতে হয়। মা কালীর মাটির মূর্তি তৈরি করা প্রয়োজন এবং প্রতিষ্ঠা করে তারপর পূজার আয়োজন করতে হয়। এর জন্য প্যান্ডেল অথবা মণ্ডপ সাজিয়েই মাকে পূজা করা হয়ে থাকে।

কালীপূজার প্রধান উপকরণ

কালীপূজায় যে উপাদানগুলি না হলেই নয় সেগুলি হল লাল জবা অথবা রক্ত জবা, ফুল, চন্দন, মাথার খুলির ভিতর পশুর রক্ত, মিষ্টি ভাত, মাছ, মাংস, মসুর ডাল, প্রদীপ, দোয়াত লেখনি, পাঁচ রকম ফল, নেশা জাতীয় পানীয় ইত্যাদি।

আরও পড়ুন: রাখি বন্ধনের দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ, জেনে নিন সময়সূচি ও নিয়মকানুন

মা কালীর পূজার নিয়ম

যদি আপনি নিজে থেকে মা কালীর পূজা করে থাকেন, তাহলে আপনাকে বিশেষ কিছু নিয়ম অবলম্বন করতে হয়। সেগুলি হল—

  • প্রথমে দেবীর ধ্যান করতে হবে। দেবী ভগবতীর মূর্তি বা লেখনি দোয়াত ঠিক মতো প্রতিষ্ঠা করেই ধ্যান দিয়ে পূজা শুরু করতে হবে।
  • এরপর ধ্যান সম্পন্ন হলে দেবী কালীর আরাধনা করতে হয়, এবং হাতে একটি বিশেষ মুদ্রা বা মন্ত্র উচ্চারণ করে দেবীর আরাধনা করা হয়।
  • এরপর পুষ্পাঞ্জলি দিতে হয়।
  • তারপর পাঁচটি লাল জবা ফুল দেবীর চরণে অর্পণ করতে হয় এবং বিশেষ মন্ত্র উচ্চারণ করার মধ্য দিয়ে দেবীর কাছে আশীর্বাদ চাইতে হয়।
  • সবশেষে মা কালীকে আরতি করে পূজা সম্পন্ন করতে হয় এবং প্রসাদ বিতরণ করতে হয়।

তবে কালীপূজাতে খিচুড়ি প্রসাদ জনপ্রিয়। বেশিরভাগ জায়গায় এদিন খিচুড়ির আয়োজন করা হয়। তাছাড়া কিছু কিছু জায়গায় লুচি তরকারির ব্যবস্থাও করা হয়। আর ভোগ হিসেবে ফল তো থাকেই। তার সঙ্গে চিড়ে, মুড়কি বা অন্যান্য খাবার দেওয়া হয়।

আরও Diwali Kali Puja