বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র 15 বছর বয়সে টিম ইন্ডিয়ার (Team India News) হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত ঝড় তুলেছেন এই খুদে ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর জিম্বাবুয়ে সিরিজে নিজের ক্ষমতা বুঝিয়েছিলেন বৈভব। প্রমাণ করে দিয়েছিলেন, ক্রিকেটে বয়সটা ফ্যাক্টর নয়। আসন্ন আফগানিস্তান সিরিজের দলেও জায়গা পেয়েছেন বিহারের ভূমিপুত্র। এমতবস্থায়, বৈভবের ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (Second Sachin)।
দ্বিতীয় সচিন হবেন বৈভব সূর্যবংশী?
মাত্র 15 বছর 99 দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করে সচিন তেন্ডুলকরের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিলেন বৈভব। হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার। সেই বৈভবকে নিয়েই গতকাল অর্থাৎ 3 সেপ্টেম্বর বিশেষ বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।
জানা যাচ্ছে, এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই বৈঠকে প্রধান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণ, দুই অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শুভমন গিলরা উপস্থিত ছিলেন। সেখানেই বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পরবর্তীতে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ডের সচিব দেবজিৎ বাবু জানান, “BCCI গর্বিত যে একজন 15 বছর বয়সী ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করছে। আমরা সেই সব তরুণ প্লেয়ারদের উৎসাহিত করতে চাই যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ রাখছেন।”
🇮🇳 | BCCI to Vaibhav – “Serve like Sachin”
BCCI secretary Saikia said, “We want Vaibhav Sooryavanshi or any player of his stature to continue and serve like Sachin Tendulkar did for the country or other players who in the past became legends.”
📷 BCCI pic.twitter.com/q4ccycEkiK
— CricketGully (@thecricketgully) September 4, 2026
আরও পড়ুন: দিনমজুরিতে চলতো সংসার, খেটেছেন জেলও! এখন কী করছেন ইস্টবেঙ্গলের ষষ্ঠী দুলে?
এদিন বোর্ডের সচিব আরও জানান, “আমরা বৈভবের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছি। আমরা চাই সে যেন ভুল না করে। বৈভব বা তাঁর মতো ক্রিকেটাররা সচিন তেন্ডুলকর বা অতীতের সব মহান ক্রিকেটারদের মতো হয়ে উঠুক। ভারতীয় দলে নিজের অবদান রাখুক। তাই আমরা বৈভবের ক্রিকেট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি!” ভারতীয় ক্রিকেট বোর্ড সচিবের এই এক বক্তব্যের পর অনেকেই মনে করছেন, বৈভব সূর্যবংশীকে দ্বিতীয় সচিন তেন্ডুলকর বানানোর সব রকম প্রচেষ্টা করছে BCCI! আসলে বিহারের এই ক্রিকেটার নিজের শুরুটা যেভাবে করেছেন বোর্ডের আশা সে হয়তো ভারতের দ্বিতীয় সচিন তেন্ডুলকর হয়ে উঠতে পারবেন!










