T20 স্কোয়াডে জায়গা পেলেন বিরাট, বাদ শুভমন! ওপেনিংয়ে বৈভব

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। বিরাট কোহলিদের (Virat Kohli) সাফল্যে ছিটকে গিয়েছে গুজরাত টাইটান্স। আর টুর্নামেন্ট শেষ হতে না হতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা দল (Best IPL Squad 2026) বেছে নিল ESPN ক্রিকইনফো। তবে অবাক করা বিষয়, সদ্য শেষ হওয়া IPL এ 700 এর বেশি রান করেও জায়গা পেলেন না শুভমন গিল এবং সাই সুদর্শন। তবে ওপেনার হিসেবে এই টি-টোয়েন্টি স্কোয়াডে নিজের জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। জায়গা পেয়েছেন আরও বেশ কিছু পরিচিত মুখ।

সেরা টি-টোয়েন্টি স্কোয়াড বেছে নিল ESPN ক্রিকইনফো

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন বিরাট কোহলি। আর সেই সূত্র ধরেই IPL এর সেরা দলে তাঁকে ওপেনার হিসেবে জায়গা দিয়েছে ESPN ক্রিকইনফো। মজার বিষয়, বিরাটের পাশাপাশি এই দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন এ বছর 776 রানকারী অরেঞ্জ ক্যাপ জয়ী বৈভব সূর্যবংশী। এছাড়াও দলে রয়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ইশান কিষাণ। SRH এর এই দাপুটে তারকা এ বছর ব্যাট হাতে 602 রান করেছেন।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 628 রান করে হায়দরাবাদ থেকে জায়গা পেয়েছেন অভিজ্ঞ প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেন। তবে বেঙ্গালুরু যেহেতু তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তাই সেই দলের অধিনায়ক রজত পাতিদারকেই IPL এর সেরা দলের অধিনায়ক করা হয়েছে। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ রেড্ডিও।

অবশ্যই পড়ুন: সোনা, রুপোর দামে পতন! আজকের রেট

এখানেই শেষ নয়, 226 রান এবং 14টি উইকেট তুলে সেরা দলে নিজের জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পান্ডিয়া। ওদিকে সেরা একাদশে কলকাতা থেকে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান স্টার সুনীল নারিন। এছাড়াও জায়গা হয়েছে ভুবেনশ্বর কুমার, কাগিসো রাবাডা, জোফরা আর্চার এমনকি 15 উইকেট নেওয়া সাকিব হোসেনেরও।